admin
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সিলেট নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পূজা পরিষদের উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।
সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে পূজামণ্ডপে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। মন্ত্রোচ্চারণ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভক্তরা বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদ কামনা করেন। এসময় পূজামন্ডপ পরিদর্শন করেন সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হেপি বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূজা কমিটির আহ্বায়ক পার্থ প্রতীম শর্মা, কোহেলী রানী রায়, নেপুর চন্দ্র পাল, অরুন কান্তি সরকার, দেবশ্রী দাস, সুপ্রতিম রায়, সমীরণ দাস, সাগরিক গুপ্তা, মোহিত লাল সরকার, পূর্ণিমা রানী দাশ তালুকদার, অলকা দাশ, মাধবী দাস, শ্রাবনী দাস সুইটি, সেতু কুন্ডু, প্রবণ কুমার দাস প্রমুখ। দিনব্যাপী এ আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত