admin

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

সিলেট-সুনামগঞ্জের শক্তিশালী মানবপাচার সিন্ডিকেট

সিলেট-সুনামগঞ্জের শক্তিশালী মানবপাচার সিন্ডিকেট
  • জীবন আর টাকার নেশায় মাঝপথে মৃত্যু
  • তদারকিতে লিবিয়া প্রবাসী ‘গডফাদার’রা

স্টাফ রিপোর্টার:

জীবন নিয়ে খেলা। নেই কোনো মানবিকতা। আছে কেবল কাড়ি কাড়ি টাকা আর মাঝপথে ওত পেতে থাকা মৃত্যু। এমন এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে একটি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র, যার শেকড় বিস্তৃত সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সুনামগঞ্জের ১০ যুবকের প্রাণহানির ঘটনায় আবারও আলোচনায় উঠে এসেছে লিবিয়াভিত্তিক এই শক্তিশালী সিন্ডিকেটের নাম।

তদন্ত ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এই চক্রের মূল হোতারা লিবিয়ায় অবস্থান করে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় দালালদের ব্যবহার করে সহজ-সরল যুবকদের ইউরোপের স্বপ্ন দেখায়। এবারের ট্র্যাজেডিতে সুনামগঞ্জের দিরাই, জগন্নাথপুর ও দোয়ারাবাজারের ১০ জন প্রাণ হারিয়েছেন।

চক্রটি সাধারণত ১২ থেকে ১৫ লাখ টাকার চুক্তিতে লোক সংগ্রহ করে। আগে দুবাই হয়ে লিবিয়া যাওয়ার রুট জনপ্রিয় থাকলেও, বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে রুট বদলে সৌদি আরব ও মিশর হয়ে লিবিয়ায় লোক পাঠানো হচ্ছে। নিহতদের স্বজন ও লিবিয়া প্রবাসীদের কাছ থেকে বেশ কিছু দালালের নাম উঠে এসেছে আজিজ আহমদ (জগন্নাথপুর) কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করে সে এই সিন্ডিকেট চালাচ্ছে। দেশে থাকা প্রতিনিধিদের মাধ্যমে সে লোক সংগ্রহ করে।

এনাম আহমদ (জগন্নাথপুর) তাকে লিবিয়ার মানবপাচার চক্রের অন্যতম ‘গডফাদার’ বলা হয়। তার বিরুদ্ধে এর আগেও সিলেটে মানবপাচারের মামলা হয়েছে।

জসিম ও আব্দুল হাই এই চক্রের অন্যতম প্রধান সহযোগী হিসেবে তারা লিবিয়া থেকে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে।
লিবিয়ায় পৌঁছানোর পর শুরু হয় আসল বিভীষিকা। পাচার হওয়া যুবকদের লিবিয়ার বিভিন্ন টর্চার সেলে আটকে রাখা হয়। যারা চুক্তির পুরো টাকা দিতে দেরি করে, তাদের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও দেশে স্বজনদের পাঠিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। গত বছর গোয়াইনঘাটের এক যুবককেও এভাবে নির্যাতন করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে দিরাইয়ের জনৈক জুয়েল আহমদের বিরুদ্ধে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়া জানিয়েছেন, “ঘটনার পর থেকেই দালাল চক্রের সন্ধান করা হচ্ছে। প্রশাসন অবশ্যই এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।” জগন্নাথপুরের ইউএনও বরকতউল্লাহ জানান, অভিযুক্ত দালালদের নাম ও ঠিকানা সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। লিবিয়া এখন সিলেট অঞ্চলের মানুষের কাছে এক মূর্ত আতঙ্কের নাম। তবুও ভাগ্য বদলের নেশায় নিঃস্ব হচ্ছে একের পর এক পরিবার, আর খালি হচ্ছে মায়ের কোল।


সর্বশেষ সংবাদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত