admin
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সীমান্তবর্তী জনপদে ধানের শীষের গণজোয়ার প্রমাণ করে এই এলাকার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার শিকার।
এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। জৈন্তাপুর ও গোয়াইনঘাটে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও কর্মসংস্থান নেই, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেনি। গতকাল শুক্রবার সকালে গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর, ঢালার পার, গোয়াইনঘাটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ প্রতাপপুর সমাজ কল্যান যুব সংঘের সভাপতি বেনজির আহমদ সুমনের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মানিক মিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক সামা হক চৌধুরী, সিলেট জেলা মহিলাদলের (ভারপ্রাপ্ত) সভাপতি তাহসিন শারমিন তামান্না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, কাতার বিএনপির সাধারণর শরিফুল হক সাজু, শফিকুর রহমান টুটুল, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র সহ-সভাপতি আলেয়া ফেরদৌস তুলি, সিলেট জেলা মহিলা দলের সাবেক সভাপতি সালেহা কবির শেপি, সিলেট জেলা মহিলাদলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা প্রমূখ।
গতকাল শুক্রবার দিনভর সিলেট- ৪ আসনের গোয়াইনঘাট উজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার
স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা