admin

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আজ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আজ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত কূটনৈতিক প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে শুক্রবার সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তি বাস্তবায়নের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের নির্দিষ্ট সময়সূচি ও বিস্তারিত এজেন্ডা এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা চলছিল। তবে সুইস কর্তৃপক্ষ জানিয়েছে, বুর্গেনস্টকের এ বৈঠকে নতুন কোনো সমঝোতা স্মারক স্বাক্ষরের আয়োজন নেই। বরং বিদ্যমান সমঝোতার বাস্তবায়ন প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

দুই দেশের পক্ষ থেকেই ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে যে, দীর্ঘদিনের আলোচিত সমঝোতা স্মারকটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এতে স্বাক্ষর করেন।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করার উদ্যোগ। পাশাপাশি ইরানের ওপর আরোপিত কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই কূটনৈতিক অগ্রগতিকে আন্তর্জাতিক মহল ইতিবাচকভাবে দেখছে। বিশ্লেষকদের মতে, বুর্গেনস্টকের বৈঠক সফল হলে তা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। ফলে বৈঠকের ফলাফল ও পরবর্তী ঘোষণার দিকে এখন নিবিড় নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।

সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার