admin
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
লিবিয়া থেকে প্লাস্টিকের বোটে করে অবৈধভাবে গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরে মানবিক বিপর্যয়ে নিহত সুনামগঞ্জের ১২ জন রেমিট্যান্স যোদ্ধার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গতকাল রবিবার নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং তাদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী ও সমবেদনা পৌঁছে দেওয়া হয়।
নিহতদের মধ্যে জগন্নাথপুর উপজেলার ৫ জন এবং দিরাই ও দোয়ারাবাজার উপজেলার ৭ জন রয়েছেন। সম্প্রতি মানবপাচারকারীদের খপ্পরে পড়ে উন্নত জীবনের আশায় সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে খাদ্য ও পানীয় সংকটে পড়ে তারা মৃত্যুবরণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিহতদের বাড়ি বাড়ি যান সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তারা শোকার্ত পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন এবং ধৈর্য ধরার আহ্বান জানান।
পরিবারগুলোর সাথে আলাপকালে সংসদ সদস্যরা বলেন, “এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া মাত্রই প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে দাঁড়াতে। এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। দালালের খপ্পরে পড়ে আর যেন কোনো প্রাণ অকালে ঝরে না যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তারা আরও বলেন, “আমাদের বর্তমান সরকার নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল ৫ বছরে ১ কোটি মানুষকে কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠাবে। সেই কার্যক্রম ইতোমধ্যে দ্রুতগতিতে শুরু হয়েছে। জি-টু-জি (এ২এ) পদ্ধতিতে সরকারিভাবে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। আপনারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথ পরিহার করে ধৈর্য ধরুন।”
পরিদর্শনকালে সংসদ সদস্যদের সাথে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস সোবহান।
এছাড়াও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম, ১ম যুগ্ম-আহ্বায়ক জুবেদ আলী লখন, সদস্য আল আমীন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন এবং সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নিহতদের পরিবারগুলোতে এখন চলছে শোকের মাতম। সরকারের এই পদক্ষেপে পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করলেও তাদের দাবি, যারা এই তরুণদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সেই দালাল চক্রকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।
বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে ‘ইঞ্জিনিয়ার্স মিট’ অনুষ্ঠিত হযেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর
সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী এ কর্মশালা নগরীর নাইওরপুলের
স্টাফ রিপোর্টার: ইষ্টার্ন সিলেট প্রাইভেট লিমিটেড এর গাজী বুরহান উদ্দিন মডেল টাউন আবাসিক প্রকল্পে ২১ বছরেও প্লট বুঝে পাচ্ছেন না
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বর্ণ ব্যবসা খাতে বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল
আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক
সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপী নৃত্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধারার নৃত্যের মধ্যে মেলবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পী ও দর্শকদের মিলনমেলার লক্ষ্যে সুনামগঞ্জে
স্টাফ রিপোর্টার: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার থেকে দেশব্যপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৯৫ টাকা থেকে চার টাকা বৃদ্ধি পেয়ে ১৯৯ টাকায় বিক্রি হবে