admin

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

সুনামগঞ্জে জলাবদ্ধতায় তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর বোরো ধান: দিশেহারা কৃষক

সুনামগঞ্জে জলাবদ্ধতায় তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর বোরো ধান: দিশেহারা কৃষক

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার হাওরগুলোতে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার অপরিপক্ব বোরো ধান। অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবকে দায়ী করে কৃষকরা বলছেন, এবার গোলায় ধান তোলা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষি বিভাগের পরিসংখ্যানে ক্ষতির এক চিত্র পাওয়া গেলেও স্থানীয়দের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেশি।

সরেজমিনে দেখা গেছে, তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ ও ধর্মপাশার বিস্তীর্ণ হাওরের নিচু জমিগুলো এখন পানির নিচে। কোথাও কোমর সমান, আবার কোথাও বুক সমান পানি। অপরিপক্ব ধান পানিতে তলিয়ে থাকায় ইতিমধ্যেই তাতে পচন ধরতে শুরু করেছে। বিশেষ করে তাহিরপুর ও মধ্যনগরের ৮২টি গ্রামের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন।

টাঙ্গুয়া হাওরপাড়ের কৃষক সোনা মিয়া আক্ষেপ করে বলেন, “গত বছরের ঋণের বোঝা এখনো নামেনি, এবার নতুন করে আরও ৫০ হাজার টাকা ঋণ নিয়ে চাষ করেছি। ফসল এভাবে পচে গেলে ঋণ শোধ করব কী করে, আর পরিবারই বা চলবে কীভাবে?”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত প্রায় ১ হাজার ১৮৯ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় আবাদকৃত বিশাল অংশের বড় একটি অংশ এখন হুমকির মুখে। শুধুমাত্র টগার হাওরেই কয়েকশ হেক্টর জমি তলিয়ে গেছে। জামালগঞ্জ উপজেলায় ৪৫ হাজার ৫০৫ হেক্টর আবাদের মধ্যে ইতিমধ্যেই ৫৬ হেক্টর ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১২৫ হেক্টর। এছাড়া শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের বড় একটি অংশও জলমগ্ন।

স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, জলাবদ্ধতার মূল কারণ নজরখালীসহ গুরুত্বপূর্ণ কিছু বাঁধ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাভুক্ত না হওয়া। মধ্যনগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছাত্তার মিয়া জানান, সরকারি সহযোগিতা না থাকায় কৃষকরা নিজেদের খরচে বাঁধ নির্মাণ করতে গিয়ে অর্থ সংকটে পড়েন, যার ফলে বাঁধ দুর্বল থেকে যায়।

তাহিরপুর দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ জানান, গুমার বর্ধিতাংশ ও গলগলিয়া বাঁধগুলো পাউবোর আওতায় আনার দাবি দীর্ঘদিনের হলেও তা বাস্তবায়ন হয়নি। এদিকে, জামালগঞ্জের ভীমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার বলেন, জলাবদ্ধতা নিরসনে কোনো ব্যবস্থা না থাকায় কৃষকরা ব্যক্তিগতভাবে পাম্প বসিয়ে পানি সেচে ফসল রক্ষার বৃথা চেষ্টা করছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, আগামী ৭ এপ্রিলের পর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “ফসল রক্ষা বাঁধ মূলত বাইরের পানি ঠেকানোর জন্য। তবে অভ্যন্তরীণ জলাবদ্ধতা দূর করতে উপযুক্ত স্থানে স্লুইস গেট নির্মাণসহ প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে।” কৃষকদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে অবশিষ্ট ফসলটুকুও ঘরে তোলা সম্ভব হবে না।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ