admin
প্রকাশিত: 11:44 AM, April 2, 2026
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকীর (অব.) ৬ষ্ট মৃত্যুবার্ষিকী স্মরণে স্মরণসভা ও ৫ম ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) এডুকেশন ট্রাস্টের স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসের হলরুমে কলেজ অধ্যক্ষ লে. কর্নেল মুনীর আহমেদ কাদেরীর সভাপতিত্বে ও শিক্ষক এ. এস মো: কামরুল হকের পরিচালনায় শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) এডুকেশন ট্রাস্টের সদস্য সচিব মো: সাইফুল করিম চৌধুরী হায়াত। স্মৃতিচারণ করেন বাংলাবিভাগের সহযোগী অধ্যাপক মিনাক্ষী সাহা।
বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু। উপস্থিত ছিলেন, স্কলার্সহোম পাঠানটুলা শাখার উপাধ্যক্ষ মো: আব্দুল আজিজ, উপাধ্যক্ষ (প্রিপারেটরি) জেবুন্নেছা জীবন, প্রোগ্রাম কো অর্ডিনেটর মো: মুস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকীর নামে প্রতিষ্ঠিত এই এডুকেশন ট্রাস্ট যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তা সমাজের বিত্তবান ও গুণীজনদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। কৃতি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি উদ্বুদ্ধ করতে এ ধরনের মেধা বৃত্তি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পুঁথিগত বিদ্যা অর্জন করলেই হবে না, বরং নৈতিক ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে আগামী দিনের আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি প্রয়াত জুবায়ের সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন। জুবায়ের সিদ্দিকী প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শিক্ষক লুৎফুর রহমান খালেদ। বিজ্ঞপ্তি
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও