admin
প্রকাশিত: 3:16 PM, April 3, 2026
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্র জায়ান আরাফাতের কোনো সন্ধান এখনো মেলেনি। নিখোঁজের দুই দিন পর গতকাল বৃহস্পতিবার একটি খাল থেকে তার স্কুল ব্যাগ, বই ও স্কুল ড্রেস উদ্ধার হওয়ায় ঘটনাটি ঘিরে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ সদর ইউনিয়নের রহিমখাঁরচক গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে জায়ান আরাফাত (১৩) গত মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। প্রতিদিনের মতো সেদিনও স্কুলের উদ্দেশ্যে বের হলেও আর বাড়ি ফেরেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায় তার বাবা জসিম উদ্দিন জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জকিগঞ্জ-সিলেট সড়কের ছবড়িয়া এলাকার একটি খালে একটি স্কুল ব্যাগ ভাসতে দেখে সন্দেহ করেন। পরে ব্যাগটি উদ্ধার করে ভেতরে থাকা বই ও স্কুল ড্রেস দেখে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন, উদ্ধার হওয়া ব্যাগটি নিখোঁজ জায়ান আরাফাতের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ, বই ও ড্রেস জব্দ করে।
নিখোঁজের বিষয়ে জায়ানের চাচা ও সাবেক ইউপি সদস্য ফাহিম আহমেদ জানান, বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন—জায়ান প্রতিদিন যে পথে স্কুলে যাতায়াত করত, ঘটনার দিন মঙ্গলবার সে সেই পথে যায়নি। বরং ভরন এলাকা হয়ে সাজ্জাদ মজুমদার স্কুল সংলগ্ন এলাকায় ওই স্কুলের কয়েকজন শিক্ষার্থী তাকে দেখেছে বলে জানা গেছে। তবে সে তখন একাই ছিল, সঙ্গে কেউ ছিল না। এছাড়া ওইদিন জায়ান তার নিজ স্কুলেও উপস্থিত ছিল না বলে জানা গেছে।
তিনি আরও জানান, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে এবং আত্মীয়স্বজনদের মাধ্যমেও খোঁজ চালানো হচ্ছে। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে জকিগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক অরূপ সাগর গুপ্ত কমল বলেন, স্থানীয়দের মাধ্যমে একটি খাল থেকে জায়ানের স্কুল ব্যাগ, বই ও ড্রেস উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জায়ান মোবাইল ফোন ব্যবহার করত না, ফলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তেমন অগ্রগতি পাওয়া যায়নি। এটি স্কুল ফাঁকি দেওয়ার ঘটনা, নাকি অন্য কিছু—সব দিক বিবেচনায় তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, গত বছরে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় জায়ান আরাফাত সব বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তবে তার নিখোঁজ হওয়ার সঙ্গে এ বিষয়টির কোনো সম্পর্ক আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস ফ্যাসিলিটেটর
রুবেল আহমদ, গোয়াইনগাট: সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের চকগ্রাম এলাকায় বালুমহালের সীমানার ভেতরে বালু উত্তোলনের ড্রেজার ও মেশিন রাখায় ১ লাখ
স্টাফ রিপোর্টার: দেশের সম্ভাবনাময় চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের