admin

প্রকাশিত: 7:53 AM, June 29, 2026

স্ত্রীকে নিয়ে একতরফা আসক্তির অভিযোগ ছেলে গুরুতর আহত, দেশজুড়ে চলছে অভিযুক্তকে ধরতে অভিযান

স্ত্রীকে নিয়ে একতরফা আসক্তির অভিযোগ  ছেলে গুরুতর আহত, দেশজুড়ে চলছে  অভিযুক্তকে ধরতে অভিযান

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:

ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ৪৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক শাহাদাত হোসেনকে (ঐড়ংংধরহ ঝযধযধফধঃ) প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে ইতালির পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। রোম প্রসিকিউটর কার্যালয়ের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং দেশজুড়ে তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু বেগম (ইতালীয় সংবাদমাধ্যমে জাহান/হোসনে জাহান নামেও উল্লেখ রয়েছে) এবং তাদের আট বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম। হামলায় গুরুতর আহত হয়েছেন দম্পতির ২০ বছর বয়সী ছেলে আমির, যিনি বর্তমানে রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্রবার রাতে ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্ত ব্যক্তি পরিবারের বাসায় প্রবেশ করেন। তদন্তকারীদের ধারণা, প্রথমে মা ও শিশুকন্যার ওপর হামলা চালানো হয়। পরে বাসায় ফিরে আসা কামাল উদ্দিন বাধা দিতে গেলে তাকেও হত্যা করা হয়। পরিবারের বড় ছেলে আমির হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির সময় গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শাহাদাত কয়েক মাস আগে যুক্তরাজ্য থেকে ইতালিতে আসেন। তিনি নিহত পরিবারের পরিচিত ছিলেন এবং কামাল উদ্দিনই তাকে রোমে বসবাসের ব্যবস্থা করতে সহায়তা করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, অভিযুক্ত শাহাদাত নিহত আরজু বেগমের প্রতি একতরফাভাবে আসক্ত ছিলেন। তার প্রস্তাব বা আকাঙ্ক্ষা প্রত্যাখ্যাত হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশ এখনো হত্যার চূড়ান্ত মোটিভ নিশ্চিত করেনি এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

হত্যাকাণ্ডের আগে শাহাদাতের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টও তদন্তের আওতায় এসেছে। সেখানে তিনি লিখেছিলেন, ‘কেউ একা মারা যায় না… মৃত্যু এলে প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে যাওয়া উচিত।’ তদন্তকারীরা পোস্টটির সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও যাচাই করছেন।

গুরুতর আহত আমির পুলিশকে জানান, হামলাকারী শাহাদাত হোসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রক্তাক্ত অবস্থায় তিনি বারবার বলছিলেন, ‘সে আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে।’ এই বক্তব্যের ভিত্তিতেও তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ।

ইতালির পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। অভিযুক্তের ফেলে যাওয়া মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষা চলছে। নিহত পরিবারের স্বজন, প্রতিবেশী এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার বোলোনিয়া রেলস্টেশনে সম্ভাব্য অবস্থানের একটি খবর পাওয়া গেলেও সেটি সঠিক প্রমাণিত হয়নি।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের দাবি, নিহত পরিবার ও সন্দেহভাজন শাহাদাত—উভয়ের বাড়িই বাংলাদেশের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। কামাল উদ্দিন ২০০৯ সালে ইতালিতে যান। অন্যদিকে শাহাদাত প্রায় ছয় মাস আগে যুক্তরাজ্য থেকে রোমে আসেন বলে জানা গেছে।

রোম প্রসিকিউটর অফিস হত্যা ও গুরুতর আহত করার অভিযোগে মামলা দায়ের করেছে। তদন্তকারীদের ভাষ্য, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। এরপর হত্যার প্রকৃত উদ্দেশ্য ও ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত আরও এগিয়ে নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ