admin

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬

স্বামীজী দরিদ্র-অসহায়দের সেবার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন: অধ্যাপক বিজন চক্রবর্ত্তী

স্বামীজী দরিদ্র-অসহায়দের সেবার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন: অধ্যাপক বিজন চক্রবর্ত্তী

সিলেট এমসি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিজন চক্রবর্ত্তী স্বামী বিবেকানন্দের মানবতাবাদী দর্শন ও সামাজিক সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, স্বামীজী মানবসেবাকে ঈশ্বরের সেবার সমতুল্য জ্ঞান করতেন এবং দরিদ্র-অসহায়দের সেবার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তাঁর প্রদর্শিত সর্বজনীন ভ্রাতৃত্ববোধ, ধর্মীয় সহিষ্ণুতা এবং সমন্বয়ের আদর্শ আজও বৈষম্য ও সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিবেকানন্দের সর্বজনীন ভ্রাতৃত্ববোধ এক আশার আলো। তিনি আমাদের শেখান, শান্তি কখনো জোর-জবরদস্তি বা আধিপত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করা যায় না; এটি কেবল পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমেই সম্ভব।

তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রমে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি ও বার্ষিক ৪ দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিন ‘সমাজ গঠনে স্বামীজী’ শীর্ষক বিষয়ে আলোচনা সভা ও অজিত-বীণা দত্ত ট্রাস্টের আর্থিক সহায়তায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

ডাঃ কল্লোল বিজয় কর এর সভাপতিত্বে ও অরুপ বিজয় চৌধুরীর পরিচালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক অরুণ চন্দ্র পাল, বিকাশ রঞ্জন বিশ^াস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন আশ্রমেন সম্পাদক শ্রীমৎস্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ। পরে অজিত-বীণা দত্ত ট্রাস্টের আর্থিক সহায়তায় ২০ জন শিক্ষার্থীদেরকে ৫ হাজার টাকা করে ১ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। রাত সাড়ে ৮টায় নীলাঞ্জন দাস টুকুর পরিবেশনায় নাটক অনুষ্ঠিত হয়।

এর আগে শুক্রবার বেলা ১১টায় সিলেটের নয়াবাজার পদ্মিনী রায় ইমনের পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি, দুপুর ১২টায় হবিগঞ্জ জেলার বাহুবলের কবিরত্ন মণিনাথ কৃষ্ণাল’র পরিবেশনায় পদাবলী কীর্তন, বিকাল ৪টায় সিলেটের প্রণতি ভট্টাচার্য্যরে পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি, বিকাল সাড়ে ৫টায় দক্ষিণ সুরমার কথামৃত পাঠসভার পরিবেশনায় সঙ্গীতালেখ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ৩য় দিন ২১ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলার বাহুবলের কবিরত্ন মণিনাথ কৃষ্ণাল’র পরিবেশনায় পদাবলী কীর্তন, বিকাল ৪টায় সিলেটের পরস্পরা মিউজিকেল একাডেমি বিমলেন্দু দাস (বিপ্রশ) পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি, বিকাল সাড়ে ৫টায় সিলেটের শ্রীমা সারদা সংঘের পরিবেশনায় গীতি আলেখ্য, সন্ধ্যা ৭টায় সুধাময় দেব এর সভাপতিত্বে ‘সবার মা সারদা’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মদনমোহন সরকারি কলেজের উপাধ্যক্ষ (অব.) সর্বাণী অর্জুন, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিলা সাহা, শাশ^তী ঘোষ সোমা, রাত সাড়ে ৮টায় প্রণতি ভট্টাচার্য্য, পূর্ণিমা দত্ত রায়, প্রভাতী দাস দুলু, বৈজয়ন্তী ভট্টাচার্য্য ও সুদীপ্তা পাল শাউলীর পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান।


সর্বশেষ সংবাদ

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

‎‎সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক