admin

প্রকাশিত: 6:15 AM, May 16, 2026

স্বামী-সন্তান রেখে প্রেমিকের  সঙ্গে পালালেন বাউল শিল্পী ডিজে সুমাইয়া

স্বামী-সন্তান রেখে প্রেমিকের  সঙ্গে পালালেন বাউল শিল্পী ডিজে সুমাইয়া
হবিগঞ্জ প্রতিনিধি: 
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামে ৩ সন্তানের জননী ও স্থানীয় বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের এক যুবকের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে গত রবিবার (১০ মে) তিনি পালিয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার তিন সন্তান।
স্বামী খোকন মিয়া জানান, ২০১৬ সালে তাদের বিয়ে হয় এবং প্রায় ১০ বছর ধরে সংসার করে আসছিলেন তারা। গান-বাজনা করেই চলত তাদের সংসার। তার দাবি, আগে থেকেই ওই যুবকের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক ছিল। ঘটনার পর থেকে সুমাইয়ার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান খোকন মিয়া। স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, “অভিযোগ পেলে গ্রাম আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্বামী খোকন মিয়া জানিয়েছেন, তিনি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ সংবাদ

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

স্টাফ রিপোর্টার: সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদতবার্ষিকী

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদতবার্ষিকী

স্টাফ রিপোর্টার: আজ ৫ই সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে নড়াইল

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা