admin

প্রকাশিত: 7:57 AM, July 21, 2026

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন:

‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে গড়ে উঠেছে এক অভূতপূর্ব প্রতিরোধ। দলমত ও আদর্শের পার্থক্য ভুলে মাদকের বিরুদ্ধে একাট্টা হয়ে সিলেটে টানা চার দিনব্যাপী আয়োজিত হলো জোরালো মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ।

‎‎মাদক কারবারি ও মাদকের ভয়াল থাবার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ধারাবাহিক এই আয়োজনের প্রথম পর্ব শুরু হয় গত ১২ জুলাই পাঠানটুলা এলাকায়। এরপর ১৪ জুলাই জালালাবাদ ইউনিয়নের শাহজালাল বাজার এবং ১৮ জুলাই হাটখোলা ইউনিয়নের মাঠে বিপুল জনসমাগমের মাধ্যমে এই প্রতিবাদী আয়োজন ছড়িয়ে পড়ে। ‎‎ধারাবাহিক প্রতিবাদের চূড়ান্ত রূপ দেখা যায় আজ ২০ জুলাই সিলেট সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের তেমুখী বাইপাস এলাকায়। সেখানে আয়োজিত পথসভা ও র‌্যালিতে সমবেত জনতা মাদকের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানান।

‎‎জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হাবিবের পরিচালনায় এই প্রতিবাদী সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) অন্তু কুমার দাশ, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শহীদ আহমদ, সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, তেমুখী রশিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক গোলজার আহমদ, উসমান হারুন পনির, যুগ্ম আহ্বায়ক সেচ্ছা সেবক দলে এবং ৩৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি দুলাল আহমদ। ‎‎সমাবেশ শেষে এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে এবং মাদককে ‘না’ বলার শপথ নিয়ে একটি দীর্ঘ প্রতিবাদী র‌্যালি তেমুখী বাইপাস এলাকা প্রদক্ষিণ করা হয় ।


সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ