admin

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহ সনাতন ধর্মাবলম্বীদেরকে নিয়ে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের মত বিনিময় সভা অনুষ্ঠিত:

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহ সনাতন ধর্মাবলম্বীদেরকে নিয়ে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের মত বিনিময় সভা অনুষ্ঠিত:

গত ৭ই ফেব্রুয়ারি শনিবার সিলেটের একটি স্থানীয় কমিউনিটি হলে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চ কর্তৃক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহ সকল সনাতন ধর্মাবলম্বীদেরকে নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল। আলতাফ চৌধুরি জুয়েল এবং কামরান জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মতবিনিময় সভায়, সাবেক ছাত্রদল নেতা ও কার্ডিফ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও কাজল ভট্টাচার্যের যৌথ সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তাফিজ খন্দকার পায়েল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিক ভয়েজ গ্লোবালের চেয়ারম্যান পাশা খন্দকার এমবিই। মত বিনিময় সভার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেট এক আসনের ধানের শীষের কান্ডারী, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল রঞ্জন চন্দ, কানাডা বিএনপির সভাপতি আহাদ খন্দকার, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম হোসেন চৌধুরী, গীতা সংগঠনের সভাপতি রেবুল তালুকদার, সিলেট জেলা ট্রাক কাভার ভেন মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ সোহেল, মাতৃভক্তি সমিতির সভাপতি সঞ্জয় সরকার, একতা সমিতির সভাপতি ক্লিপেশ রায়, জুলাই গণআন্দোলনে নিহত পঙ্কজ কুমার কর এর পিতা নিখিল চন্দ্র কর, প্রেস ক্রিটারিয়ান চার্চের ডিকন নিঝুম সাংমা, দুবাই থেকে আগত যুবদল নেতা মোঃ রাসেল, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান হারুন, ফিলিপ সমদ্দার, কামরুন নাহার চৌধুরী তিন্নি, সুদীপ সেন বাপ্পু, চন্দন ভৌমিক, সাবেক ছাত্রদল নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী মুস্তাফা কামাল পাশা মওদুদ, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ জিলানী, লন্ডন বিএনপি নেতা মিসবা উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য বি পি দেব শুভ, মহানগর সদস্য নির্ঝর রায়, যুক্তরাষ্ট্র থেকে আগত সাইফুর রহমান হারুন, ইংল্যান্ডের কালচেস্টার বিএনপির সভাপতি মিজবা উদ্দিন।

বক্তারা সকলে খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য কাজ করার অঙ্গীকার করেন এবং সবাইকে অনুরোধ জানান ১২ তারিখ সবাই যেন দলে দলে, ভোরে উঠেই ভোট কেন্দ্রে চলে যান।

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন যেহেতু তিনি সিলেটেরই সন্তান, তারেক রহমানের দেশ ও জাতির উন্নয়নের পরিকল্পনাকে সামনে রেখে সিলেটের জনগণের দুঃখ সুখের সাথী হতে চান এবং সিলেটের উন্নয়নে নিজেকে যথাযথভাবে সর্বোচ্চ সম্পৃক্ত করার আশাও ব্যক্ত করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন সিলেটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, মনিপুরী, খাসিয়া সহ বহু সনাতন ধর্মাবলম্বীদের পূর্বপুরুষদের বসবাসস্থল। তাই এখানে ধর্মীয় সম্প্রীতি ভবিষ্যতে আরও দৃঢ় করে, ঐক্যবদ্ধভাবে সিলেটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। কৃষি এবং শিল্পে সিলেটে অভূতপূর্ন বিপ্লব সৃষ্টি করে আগামীতে সিলেটের শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন। সিলেটের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তার ভাবনা তুলে ধরেন।

সভার সভাপতি জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তাফিজ খন্দকার পায়েল জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চ প্রতিষ্ঠার কারণ সবার সামনে তুলে ধরেন। এটি বিএনপি পরিবারের এমন একটি প্লাটফর্ম যেখানে ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে সবাই একত্রিত হয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সিলেটের উন্নয়ন হওয়া মানে বাংলাদেশের উন্নয়ন হওয়া এই মোঠোকে সামনে রেখে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চ এগিয়ে যাচ্ছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর দিবারানি দে বাবলি, মহানগর জমিয়তে ওলামা ইসলাম এর সহ-সাধারণ সম্পাদক মৌলানা ওয়ারিস উদ্দিন, ফখরুদ্দিন রাজি, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আশিক উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোজ জ্যোতি বিশ্বাস জয়, যুগ্ন আহবায়ক এডভোকেট সুদীপ বৈদ্য, মলয় দা ধর, ঝলক আচার্য, নির্ঝর রায়, ১২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাংবাদিক দেওয়ান জাকি, ১৮ নং ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ, ১৯ নং ওয়ার্ডের তাতি দল আহবায়ক এনাম খান, ১৯ নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি ছাত্রদল নেতা সুদীপ চৌধুরী কৃষ্ণ, যুক্তরাজ্য সিটি ক্লাবের সহ-সভাপতি সেলিম হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা আশরাফ গাজী, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক জসীমউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক ছাত্রদের নেতা জাকির হোসেন কামরান, সাবেক ছাত্রদল নেতা শাহেদ আহমেদ, জাসাস এর ইউরোপের কোঅর্ডিনেটর ফয়সাল আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোহাম্মদ আকিরুল ইসলাম চৌধুরী জিলান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুসাহিদুল ইসলাম মাহি, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক বুলবুল হোসাইন, নগর নিউজ 24 এর সাংবাদিক মোঃ শামীম খান সহ আরও অনেকেই।


সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯ সদস্য

রেলস্টেশনে হামলা ও লুটের শিকার ‘বুবি’র মৃত্যু: ৫ জন গ্রেপ্তার

রেলস্টেশনে হামলা ও লুটের শিকার ‘বুবি’র মৃত্যু: ৫ জন গ্রেপ্তার

মো.জুনেদ আহমদ, ফ্রান্স নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে মারা যাওয়া বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (স্থানীয়দের

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট

রুবেল আহমদ: সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলংয়ের বিপুল পরিমাণ সরকারি খাস জমি অবৈধ দখলে চলে গেছে। বাংলাদেশ সরকারের মালিকানাধীন

গোয়াইনঘাটে নামজারির নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ ভূমি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে এডিসির কাছে অভিযোগ

গোয়াইনঘাটে নামজারির নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ ভূমি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে এডিসির কাছে অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসের নামজারি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে নামজারি (জমা-খারিজ) করিয়ে দেওয়ার নামে ঘুষ গ্রহণ, দুর্নীতি

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমসি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমসি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত ও

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে থাকা

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক ব্যবসা