admin

প্রকাশিত: 11:27 AM, April 7, 2026

৪ মামলা মাথায় নিয়ে ‘লাপাত্তা’ বিয়ানীবাজারের ইউপি চেয়ারম্যান শিশু: পাড়ি জমিয়েছেন কানাডায়!

৪ মামলা মাথায় নিয়ে ‘লাপাত্তা’ বিয়ানীবাজারের ইউপি চেয়ারম্যান শিশু: পাড়ি জমিয়েছেন কানাডায়!

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আহবাবুর রহমান খান শিশু দীর্ঘ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। গত ১৮ই মার্চ থেকে তিনি ইউনিয়ন পরিষদ কিংবা বাড়িতে—কোথাও নেই। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, একাধিক মামলার এই আসামি দাপ্তরিক কোনো অনুমতি না নিয়েই দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছেন।

স্থানীয় ও পরিষদ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এই নেতার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৪টি মামলা দায়ের করা হয়। মামলার পর কিছু দিন আত্মগোপনে থেকে দায়সারাভাবে দায়িত্ব পালন করলেও গত ১৮ই মার্চ থেকে তিনি পুরোপুরি লাপাত্তা হয়ে যান। বর্তমানে তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-১ মনিরুজ্জামান ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।

নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত এই চেয়ারম্যানের বিরুদ্ধে কেবল রাজনৈতিক মামলাই নয়, বরং সাধারণ মানুষকে হয়রানি, আমানতের টাকা আত্মসাৎ এবং দুর্নীতির পাহাড়সম অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, দায়িত্ব থাকাকালীন তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ক্রমাগত হুমকি ও ক্ষমতার অপব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।

প্যানেল চেয়ারম্যান-১ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “চেয়ারম্যান সাহেব কোনো দপ্তরকে না জানিয়েই কানাডায় চলে গেছেন। তার আপাতত দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে ইউএনও মহোদয়ের নির্দেশনায় আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দাপ্তরিক কাজ পরিচালনা করছি।”

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, “চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। সেখান থেকে নির্দেশনা আসামাত্রই বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও এবং দেশত্যাগে আইনি বিধিনিষেধ থাকার পরও কীভাবে তিনি সীমান্ত পার হয়ে বিদেশে পাড়ি জমালেন, তা নিয়ে এলাকায় ব্যাপক রহস্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের নজরদারি এড়িয়ে তার এই দেশত্যাগ নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।


সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস ফ্যাসিলিটেটর

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে ধ্বংস

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে ধ্বংস

রুবেল আহমদ, গোয়াইনগাট: সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ

জকিগঞ্জে বালুমহালের ভেতরে ড্রেজার রাখায় জরিমানা

জকিগঞ্জে বালুমহালের ভেতরে ড্রেজার রাখায় জরিমানা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের চকগ্রাম এলাকায় বালুমহালের সীমানার ভেতরে বালু উত্তোলনের ড্রেজার ও মেশিন রাখায় ১ লাখ

চা খাতকে টেকসই ও রাজস্বনির্ভর শিল্পে রূপান্তরের উদ্যোগ: খন্দকার মুক্তাদির

চা খাতকে টেকসই ও রাজস্বনির্ভর শিল্পে রূপান্তরের উদ্যোগ: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: দেশের সম্ভাবনাময় চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে

টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের