admin

প্রকাশিত: ৭:০৮ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৬

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থা। গতকাল শনিবার সংস্থাটির উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন হয়।
সংগঠন সূত্রে জানা যায়, এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও রাতের অন্ধকার দূর করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। সংস্থার সদস্যরা নিজ হাতে গাছ ও বৈদ্যুতিক খুঁটিতে বাতি সংযোজন করেন। এসময় স্থানীয় যুবকরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশ নেন এবং সহযোগিতা করেন।
স্থাপিত ১০টি ল্যাম্পপোস্টের মাধ্যমে আনুজানী নতুন পাড়ার রাস্তা ও আশপাশের এলাকা রাতের বেলায় আলোকিত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে পথচারীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
কাজ শেষে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য দেন অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এবাদুর রহমান সজীব। তিনি বলেন, সমাজের কল্যাণ ও মানুষের সেবার মানসিকতা থেকেই সংস্থাটি এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি এই কার্যক্রম সফল করতে সহযোগিতা করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
সংস্থার সিনিয়র সহ-সভাপতি তারেক আহমদ বলেন, ভবিষ্যতেও সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি আব্দুল কাদির খান, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুফায়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমদ, অর্থ সম্পাদক তাহের আহমদ, সহ-অর্থ সম্পাদক জাকারিয়া আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ, সাবেক প্রচার সম্পাদক সাহাব উদ্দিন এবং অফিস সম্পাদক মাসুম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য তামিম আহমদ, শাহিনুর, সুয়েব আহমদ, আরমান আহমদ, রায়হান আহমদ সজল, সামি আহমদ, রেজাউল ইসলাম, হাফিজ আহমদসহ সংস্থার দায়িত্বশীল সদস্যবৃন্দ।

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্টাফ রিপোর্টার:  স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:  সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল