admin
প্রকাশিত: 3:14 PM, July 31, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
মাদক ও চোরাচালান দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে মাঠে সক্রিয় রয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম। দায়িত্বে পেশাদারিত্ব, নিয়মিত অভিযান এবং অপরাধ দমনে তাঁর কঠোর অবস্থান স্থানীয়দের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
তাঁকে দায়িত্ব দেওয়ার পর থেকে পরিচালিত একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এর ফলে অপরাধীদের তৎপরতা যেমন কমেছে, তেমনই স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।
শুধু অপরাধ দমনই নয়, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের মতে, নিরপেক্ষ আইন প্রয়োগ ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে পুলিশের প্রতি জনগণের বিশ্বাস এখন অনেক বেশি সুদৃঢ়।
এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই ধারাবাহিক তৎপরতা প্রশংসনীয়। জনগণের সচেতনতা ও সহযোগিতা অব্যাহত থাকলে অঞ্চলটিতে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামের মৃত সালেহ আহমদের মেয়ে মাহমুদা সুলতানা পলীকে ঘিরে প্রেমের সম্পর্কের আড়ালে
ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজিজুর রহমান (৩৯) নামে এক
ইকবাল বাহার কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মরহুম জাহাঙ্গীর আলমের রুহের
মো.জুনেদ আহমদ,ফ্রান্স ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিসে প্রবেশকারী অভিবাসীদের তালিকায় এবারও শীর্ষে রয়েছে বাংলাদেশ। কয়েক বছর ধরে ইতালিমুখী অবৈধ
সুনামগঞ্জ প্রতিনিধি: মাদক ও চোরাচালান দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে মাঠে সক্রিয় রয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ
হুইপ জি কে গউছের উদ্যোগে হবিগঞ্জে সুরাহা, ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পের কাজে নতুন গতি হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক
নোমান আহমেদ: “অনিল চন্দ্র শর্ম্মা স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের শিক্ষার আলো ছড়ানোর এক আলোকবর্তিকা।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও