admin
প্রকাশিত: 1:31 PM, November 23, 2025
সিনেমায় অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। নিজের ব্যক্তিগত জীবনের অনুভূতি, ভালোলাগা কিংবা কাজের নানা আপডেট নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
বর্তমানে এই নায়িকা অবস্থান করছেন আমেরিকায়। তবে সশরীরে সেখানে থাকলেও তার মন পড়ে আছে পাশের দেশ ভারতে। সম্প্রতি মাহির একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।
একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল স্টাইলিশ লং সুট, আর চোখে কালো রোদচশমা। আমেরিকার রাস্তায় ক্যামেরাবন্দী হলেও ছবির ক্যাপশনটিই মূলত ভক্তদের ভাবিয়ে তুলেছে।
ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়।
নায়িকার এমন রহস্যময় ক্যাপশন দেখে নেটিজেনদের মনে জেগেছে নানা প্রশ্ন। হঠাৎ কেন তার রূহ ভারতে পড়ে রইল, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে এর কারণ জানতে চেয়েছেন, আবার কেউ কেউ বিষয়টিকে নিছক মজা হিসেবেই দেখছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও