admin
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬
সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ফিতা কেটে সপ্তাহব্যাপী ভর্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ আবু নাসের জাফর উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারী, বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, শিক্ষা বিভাগ তথা ইংরেজি প্রোগ্রামের প্রধান অধ্যাপক ড. নুসরাত রিকজা, পাবলিক হেলথ বিভাগের জামাল আহমেদ, ফ্যাশন ডিজাইন বিভাগের প্রধান শান্তা ইয়াসমিন নিজ নিজ বিভাগের কর্মসূচি ও কার্যক্রম তুলে ধরেন। এছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বলেন, আধুনিক, সমকালীন ও কর্মবান্ধব পাঠ্যক্রম এবং প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব ব্যাপৃত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পেশাজীবি তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই ব্যাতিক্রমী আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি। ভর্তি মেলাতে তিনটি অনুষদে ও শর্ট কোর্স সমুহে শিক্ষার্থী ভর্তির জন্য থাকবে ৪০-৫০% ছাড়া সহ অন্যান্য সুযোগ-সুবিধা। তিনি শিক্ষার্থীদের মেলা চলাকালীন সময়ে ভর্তি হয়ে উক্ত সুযোগ গ্রহণের আহবান জানান।
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আগ্রহী অভিভাবক ও শিক্ষার্থীদের ভর্তি মেলা চলাকালীন সময়ে উন্নত শিক্ষার সুবিধা গ্রহণের আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস
বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক
এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল
স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য
সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে
কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে
আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই
দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত