admin
প্রকাশিত: 2:02 PM, March 10, 2026
স্টাফ রিপোর্টার:
১৯৭১ সালের আজকের এই দিনটি ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাসের এক অবিস্মরণীয় ও উত্তাল মুহূর্ত। ১০ মার্চ সকাল থেকেই ঢাকাসহ সারাদেশের রাজপথ মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা একযোগে কর্মবিরতি পালন অব্যাহত রাখেন। স্কুল-কলেজ ও কলকারখানায় তালা ঝুলছিল। একমাত্র ব্যাংকগুলো নির্দেশিত সময় অনুযায়ী সীমিত সময়ের জন্য লেনদেন চালিয়ে যাচ্ছিল, যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়।
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে বায়তুল মোকাররম চত্বর পর্যন্ত ছিল মানুষের উপচে পড়া ভিড়। ছাত্রনেতারা বিভিন্ন স্থানে সমাবেশে বক্তব্য রেখে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ডাক দেন। ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’ স্লোগানে চারপাশ প্রকম্পিত হতে থাকে। সাধারণ মানুষের চোখে-মুখে তখন একদিকে ক্ষোভ, অন্যদিকে মুক্তির তীব্র আকাঙ্খা।
অন্যদিকে, পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকরা ভেতরে ভেতরে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোর গতিবিধি ছিল রহস্যময়। যদিও লোকদেখানো আলোচনার কথা বলা হচ্ছিল, কিন্তু গোপনে পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্র ও সৈন্যবাহী জাহাজ পূর্ব পাকিস্তানের দিকে রওনা হওয়ার খবর আসতে শুরু করে।
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও
সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা বেছে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি,
স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০ লাখ
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল