admin

প্রকাশিত: 8:46 AM, September 26, 2026

ইলাশকান্দিতে মুসল্লিদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়

ইলাশকান্দিতে মুসল্লিদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়

মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

সিলেট নগরীর ৬ নং ওয়ার্ডের ইলাশকান্দি জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। গতকাল শুক্রবার নামাজ শেষে তিনি এই মতবিনিময় করেন।

মতবিনিময়কালে ইমদাদ হোসেন চৌধুরী তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সামাজিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আজ আমাদের তরুণ প্রজন্ম এক গভীর সংকটের মুখোমুখি। ইয়াবা সহ বিভিন্ন মরণঘাতী মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে ‘কিশোর গ্যাং’ কালচার, যা পাড়া-মহল্লার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে। কিশোর ও তরুণরা জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। তিনি আরও বলেন, “বর্তমানে স্মার্টফোনের অপব্যবহারের মাধ্যমে ‘অনলাইন জুয়া’ মহামারি আকার ধারণ করেছে। ঘরে বসেই যুবসমাজ এবং শিক্ষার্থীরা সর্বস্বান্ত হচ্ছে, পারিবারিক অশান্তি বাড়ছে এবং অনেক পরিবার ধ্বংসের মুখে পড়ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাদক, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এগুলো প্রতিরোধে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে, বিশেষ করে অভিভাবকদের সচেতন ও সোচ্চার হতে হবে। আমাদের সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে।

ইসলামের আলো ছড়ানো এবং সমাজ গঠনে আলেম-ওলামাদের অবদানের কথা স্মরণ করে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা এবং সমাজের নৈতিক ভিত্তি ধরে রাখার মূল কারিগর হলেন আমাদের শ্রদ্ধেয় ইমাম এবং মুয়াজ্জিন সাহেবরা। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য একটি সম্মানজনক এবং নির্দিষ্ট ‘বেতন স্কেল’ নির্ধারণের মাধ্যমে বর্তমান সরকার অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে খতিব, ইমাম এবং মুয়াজ্জিনরা মর্যাদার সাথে ও নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য শহিদুল হোসেন মামুন, ওয়ার্ড বিএনপি নেতা বুরহান আহমদ, সুমন জাললী, আব্দুস সাত্তার, মোস্তফা মিয়া, বদরুল ইসলাম, শাহিন মিয়া, আজম খান, কাজী আসাদুজ্জামান ওয়াসিম, শাহিনুর, বাবুল, রাজা মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগের ‘সেরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত

সিলেট বিভাগের ‘সেরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর

ইলাশকান্দিতে মুসল্লিদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়

ইলাশকান্দিতে মুসল্লিদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়

মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান সিলেট নগরীর ৬ নং ওয়ার্ডের ইলাশকান্দি জামে মসজিদে পবিত্র জুম্মার

যুবদলের ৬ নেতাকে শোকজ

যুবদলের ৬ নেতাকে শোকজ

মৌলভীবাজার প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে তালা ১৮ ঘণ্টা পর খুলল পুলিশ

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে তালা ১৮ ঘণ্টা পর খুলল পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট ও সদস্য সজীব রঞ্জন দাসের মালিকানাধীন একটি ফিলিং

জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথিপত্র জব্দ

জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথিপত্র জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ গ্যাস কোম্পানির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের বিপুল টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে জালালাবাদ গ্যাস কোম্পানির

‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ

‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ

সিলেটে বৃক্ষপ্রেমী ও ছাদবাগানীদের ‘গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর শাহজালাল উপশহর অভিজাত এলাকায় অবস্থিত

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে