admin
প্রকাশিত: ৬:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা এম এ মালিক বলেছেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবসের এই চেতনা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি জোগাবে।
গত ২৭ মার্চ বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ার মুখ গ্রামে সৌদি আরব প্রবাসী শাহিন আহমদের বাসভবনে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা হুমায়ুন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মাক্কু এবং কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শাপরান আহমদ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, প্রবীণ বিএনপি নেতা হাজী বশির মিয়া, মঈন উদ্দিন মেম্বার, মকব্বির আলী মেম্বার ও নাসির উদ্দীন।
আরও উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শাহিন আহমদ, শিক্ষক এবাদুর রহমান, ব্যবসায়ী শানুর মিয়া, ইলাছ মিয়া, উপজেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুমন আহমদ বিপ্লব, বিএনপি নেতা মানিক মিয়া, কাচা মিয়া, ছাত্রদল নেতা জিল্লুর রহমান, রাকিব আহমদ, রাশেদ আহমদ ও মুহাইমিন আহমদ প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে যুক্ত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী নুরুল ইসলাম নাসির, আমিরুল ইসলাম টিপু, কয়েছ আহমদ মুন্না এবং সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য এম শামীম আহমদ। সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে
সিলেট ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন মোঃ শাহাব উদ্দিনের বিরুদ্ধে চেকপোস্টে ভয়ভীতি প্রদর্শন করে ট্রাক ও পিকআপ চালকদের কাছ থেকে অবৈধভাবে
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে