admin

প্রকাশিত: 5:45 PM, July 18, 2026

এমসি কলেজে এমপি এমরান চৌধুরী সংবর্ধিত

এমসি কলেজে এমপি এমরান চৌধুরী সংবর্ধিত

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজে (এমসি) সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজের পদার্থবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে এ সংবর্ধনা প্রদান করা হয়। এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবু আলা মোহাম্মদ রিয়াজ।

সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন- ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে আমার অধ্যয়ন। আজ আর আমার এই অবস্থানে আসার পেছনে এখানকার শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য। এমসি কলেজ ক্যাম্পাসের স্মৃতি কখনো ভোলার নয়।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমদ। পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মুস্তাকিম আহমদ কাওছার ও ফৌজিয়া আক্তার মনির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রফেসর আকমল হোসেন, প্রফেসর তৌফিক ইয়াজদানী, আব্দুল মুমিন চৌধুরী রিমু, সাব্বির আহমদ, পদার্থবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ার রেজা চৌধুরী, অ্যাড. আনোয়ার হোসেন সুমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ, বিশ্বজিৎ সরকার ও ইব্রাহিম চৌধুরী সিয়াম প্রমুখ। এর আগে পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন দুই শিক্ষার্থ আজাদ উদ্দিন ও শরিফ আল ফাহমির মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপলোড: শিউলি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

মামলায় আসামির পরও বহাল তবিয়তে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে যেকোনো

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

স্মারকলিপি প্রদান ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে দীর্ঘদিন

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে বিএনপির

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

নিরাপত্তা ঝুঁকি ও তথ্য পাচারের আশঙ্কায় ক্ষুব্ধ নগরবাসী সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর