admin
প্রকাশিত: 2:25 PM, May 4, 2026
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে দীর্ঘ তিন দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বড় মাপের ফুটবল আসর। গতকাল রবিবার বিকেল ৪টায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘এম. নাসের রহমান এমপি গোল্ডকাপ এন্ড প্রাইজমানি-২০২৬’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজনগর ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
আয়োজকরা জানান, ৩০ বছর আগে এই মাঠে ‘এম সাইফুর রহমান গোল্ডকাপ’ অনুষ্ঠিত হয়েছিল; এরপর এবারই এত বড় কোনো ফুটবল আসর আয়োজিত হলো।
রাজনগর ফুটবল এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও রেজাউল করিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান, সংসদ সদস্য এম. নাসের রহমানের সহধর্মিনী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রোজিনা নাসের, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. ফরিদ উদ্দিন ভ‚ঁইয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, বকশী মিছবাহুর রহমান ও মুহিবুর রহমান হেলাল; রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম সেলন, সাধারণ সম্পাদক আব্বাস আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, রুপক চন্দ্র দেব, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান খান নাহাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় ফতেপুরের ‘আলমগীর ফুটবল একাডেমী’ এবং মুশরিয়ার ‘সোনালী সন্ধ্যা স্পোর্টিং ক্লাব’ প্রতিদ্ব›িদ্বতা করে। দল দুটিতে দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও উগান্ডার বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় অংশ নেওয়ায় দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা গেছে। খেলা শুরুর অনেক আগেই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আলমগীর ফুটবল একাডেমী ১-০ গোলে এগিয়ে ছিল।
টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে আকর্ষণীয়
‘গোল্ডকাপ’, যার সৌজন্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুন। দ্বিতীয় পুরস্কার হিসেবে নগদ ১ লক্ষ টাকা প্রদান করবেন রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবের আহমদ চৌধুরী।
দীর্ঘদিন পর এমন ফুটবল আসর ফিরে আসায় স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও