admin
প্রকাশিত: 4:53 AM, September 5, 2026
স্টাফ রিপোর্টার:
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার এবং সিলেট জেলা ও মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মময় জীবনে এম. সাইফুর রহমান নিজ অনন্য গুণে সর্বস্তরের মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন। সাদামাটা ব্যক্তিগত জীবন, সরল-সহজ বক্তব্য ও কাজের প্রতি নিখাদ আন্তরিকতা তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল। দেশের অন্যতম সফল এই অর্থমন্ত্রী সংসদে রেকর্ড ১২ বার বাজেট পেশ করেন। নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ সমগ্র সিলেট বিভাগের ব্যাপক উন্নয়নে তার অবদান সর্বজনবিদিত।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ, দোয়া, শিরনী বিতরণ, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদান এবং দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণের আয়োজন করা হয়েছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় আজ শনিবার হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বাদ মাগরিব এবং মহানগর বিএনপির উদ্যোগে বাদ আসর পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এসব কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
দুটি কিডনি অকেজো হয়ে চিকিৎসাধীন থাকা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিনের দ্রুত সুস্থতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের
দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার অন্ত নেই। একাধিক বলয়ের সমীকরণ, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত
ভোটার তালিকা নিয়ে অভিযোগের পাহাড়, মৃত ব্যক্তি ও বহিরাগতও ভোটার আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগরীর ৩৫ নম্বর
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নম্বর ওয়ার্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জমজমাট আলোচনা শুরু হয়েছে। ওয়ার্ডটির
সিলেটে একের পর এক মামলা ও জিডি কোনো বৈধ চাকরি বা ব্যবসা নেই, অথচ চালচলনে অঢেল অবৈধ আয়ের ছাপ। সিলেটে
জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার
স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন