admin

প্রকাশিত: ৪:৪৬ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৬

এসএমপি কমিশনারের ঈদ শুভেচ্ছা

এসএমপি কমিশনারের ঈদ শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার: 
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। একই সাথে ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে মহানগরে সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্ক অবস্থানে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
এক শুভেচ্ছা বার্তায় পুলিশ কমিশনার বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসব আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, ধৈর্য ও মহান আল্লাহর প্রতি পরম আনুগত্যের শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে ঈদের এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা।
তিনি বলেন “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি মানবিকতা ও ত্যাগেরও শিক্ষা দেয়। তাই ঈদের প্রকৃত চেতনা ধারণ করে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।”
ঈদকে কেন্দ্র করে নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান কমিশনার। ঈদের ছুটিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আবাসিক এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা ও পশুর হাটকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিশেষ টিম।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী নগরবাসীকে আইন মেনে চলা, নিরাপদে চলাচল এবং যেকোনো সন্দেহজনক বিষয় বা অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে তা দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান। সবশেষে তিনি সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। ঈদ মোবারক।”

সর্বশেষ সংবাদ

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:  গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম