admin
প্রকাশিত: 3:34 PM, August 23, 2026
বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তি, বক্তৃতা প্রতিযোগিতা, বিষয়াভিত্তিক আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কিশোর কবি সুকান্ত তাঁর ক্ষুরধার লেখনীতে সমাজের দারিদ্র্য ও বৈষম্যের চিত্র অত্যন্ত স্পষ্টভাবে তুলে এনেছিলেন। আজকের দিনেও সমাজে বিরাজমান নানাবিধ সমস্যা ও অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উপদেষ্টা শ্রী নিবাস চক্রবর্তীর সভাপতিত্বে ও আহ্বায়ক অধ্যক্ষ ব্রজগোপাল চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সংস্কৃতি কর্মী মোশাহিদ আহমেদ, সন্তোষ তালুকদার, আবুল কালাম আজাদ, আতাউর রহমান, বিঞ্চু ভট্টাচার্য, আতিকুর রহমান টিটো। সংগীত পরিবেশন করেন তমালি চক্রবর্তী, সঞ্চিতা সেন, সৃজা তালুকদার, সংগীতা সেন, মুন্নী দাস, সৃজনী সরকার, প্রজ্ঞা দাস, লামিয়া আক্তার মিমি, প্রসেনজিৎ রায়, শ্রাবণী দেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেলিম আহমদ, রঞ্জন পাল, চিত্ররঞ্জন দাস, স্বপন রায়, লিলী তালুকদার, অভিনাস দাস, রিপন আহমদ, বিশ্বজিৎ রায়, জুবায়ের আহমদ প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় বুশরা জান্নাত সুবা ও তার দল। বক্তৃতা প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান অধিকার করে যথাক্রমে বৈশাখী সরকার, মবশ্বিরা হাসান ছাদিক, নুসরাত জাহান আনিকা ও মোহাইমিন রশীদ।
আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরবর্তীতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা
এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে : কাইয়ুম চৌধুরী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই
‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে’ সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে
বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন
জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য: খন্দকার মুক্তাদির স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র