admin

প্রকাশিত: ৪:৪৩ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৬

কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি
স্টাফ রিপোর্টার: 
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান কয়েস লোদী’র নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার অভিযোগ পাওয়া গেছে। কে বা কারা অসৎ উদ্দেশ্যে এই ভুয়া আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় নিজের সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিলেট এসএমপি’র এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
জিডি সূত্রে জানা যায়, কয়েস লোদীর (মোবাইল নং- ০১৭১১৩২৪০৫০) ছবি ও নাম ব্যবহার করে অজ্ঞাতনামা চক্র একটি ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বর (০১৭৮৩৯১০১৫০) পরিচালনা করছে। গত ২৬ মে সন্ধ্যায় ওই নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে বিভ্রান্তিকর তথ্য পাঠানো হয় এবং নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা চালানো হয়। বিষয়টি জানতে পেরে কয়েস লোদী নিজের সামাজিক ও ব্যক্তিগত সম্মানহানির আশঙ্কা এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জিডিতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, উক্ত হোয়াটসঅ্যাপ নম্বরের সাথে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনি সুরক্ষার জন্য তিনি এয়ারপোর্ট থানায় এই ডায়েরিটি করেন। জিডি নং- ১৩৩৭।
বিষয়টি নিশ্চিত করেছেন কয়েস লোদীর ব্যক্তিগত সহকারী সাইফুর রহমান ইমন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। জিডি নথিভুক্ত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) মোবারক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে

সর্বশেষ সংবাদ

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:  গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম