admin

প্রকাশিত: 3:12 PM, October 13, 2026

কানাইঘাটে কন্যাশিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা

কানাইঘাটে কন্যাশিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা

কানাইঘাট প্রতিনিধি:

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ^জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাটে র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধির অংশগ্রহণে জাতীয় কন্যা শিশু দিবসের বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভার আযোজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অতিরিক্ত শামছুন্নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, কন্যা শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বাল্য বিবাহ রোধ এবং সমাজে কন্যা শিশুরা যাতে সবধরনের মর্যাদা, নিরাপত্তা নিশ্চিতে আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে। সামাজিক অবক্ষয় রোধের কারনে কন্যা শিশুরা নানা ভাবে নিগৃীত, এমনকি যৌন নিপীড়নের শিকার হচ্ছে। আমরা সবাই আরো সচেতন হলে কন্যা শিশুরা আরো সুরক্ষিত থাকবে। এক্ষেত্রে কন্যা শিশুদের লেখাপড়া থেকে শুরু করে তাদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবা-মাকে আরো দায়িত্বশীল অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।
কানাইঘাট উপজেলার শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধ সহ শিশুদের প্রতি সবধরনের নিপীড়ন প্রতিরোধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সেবা নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ স্বপ্নীল সৌরভ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, বিএনপি নেতা রুহুল আমিন সহ শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে দেন নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ