admin
প্রকাশিত: 5:15 PM, October 9, 2026
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার লন্তির মাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) দুর্গা কুমার দেব, এসআই (নিঃ) আব্দুল হান্নান, এসআই (নিঃ) হাফিজুর রহমান, এএসআই (নিঃ) বিলাল, এএসআই (নিঃ) অনন্ত পাল, এএসআই (নিঃ) মোহাম্মদ মোস্তফা, এএসআই (নিঃ) শামীম নুর ও এএসআই (নিঃ) জিয়াউল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, কানাইঘাট ননজিআর-৪৩২/২৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেনÑমো. আব্দুর রহিম (৬২), জহুরুল হক (৪৫), মো. জাকারিয়া (৫০), আব্দুল আজিজ (৩৮), আব্দুর রাজ্জাক (৩৪), মাহফূজুর রহমান (২২), আব্দুল জব্বার (৩৬), আব্দুল গাফ্ফার (৩০), শুকরিয়া বেগম (২৮), জাহাঙ্গীর আলম (২২), আয়শা বেগম (৪০) ও আব্দুল হাফিজ (৬৫)।
গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুর রহিম, জহুরুল হক ও মো. জাকারিয়া মৃত তবিবুর রহমানের ছেলে। আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক, মাহফূজুর রহমান, আব্দুল জব্বার ও আব্দুল গাফ্ফার আব্দুর রহিমের ছেলে। শুকরিয়া বেগম আব্দুল আজিজের স্ত্রী, জাহাঙ্গীর আলম জাকারিয়ার ছেলে এবং আয়শা বেগম জাকারিয়ার স্ত্রী। আব্দুল হাফিজ মৃত নুরুল হকের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত সবাই সিলেটের কানাইঘাট উপজেলার লন্তির মাটি এলাকার বাসিন্দা।
পরে গ্রেফতারকৃত ১২ আসামিকে যথাযথ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ