admin
প্রকাশিত: 3:34 PM, October 9, 2026
স্টাফ রিপোর্টার:
প্রবাস মানে শুধু টাকা নয়। প্রবাস মানে এক বুক স্বপ্ন। মায়ের অপেক্ষা। বাবার ভরসা। স্ত্রীর অপেক্ষা আর সন্তানের আবদার। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! সৌদি আরব থেকে লাশ হয়ে ফিরেছেন কানাইঘাট বাণীগ্রাম লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালেদ উদ্দিন। আসতে হয়েছে লাশবাহী এম্বুলেন্সে করে। তাদের নিথর দেহ কফিনবন্দি হয়ে নিজ মাটিতে নামলো। কফিন খুলতেই স্ত্রী সন্তানদের আর্তনাদে কেঁপে উঠলো আকাশ-বাতাস। যে স্ত্রী, সন্তান পথ চেয়ে ছিল লাগেজ ভর্তির সেই সন্তানরা আজ কফিনের পাশে বেহুঁশ। যার যায়, সেই বুঝে! এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ উদ্দিনের মরদেহ দেশে এসে পৌঁছে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে। মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৬) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করার পর প্রবাসী কল্যাণ ডেস্কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে এম্বুলেন্সে করে মরদেহ দু’টি নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়।
এ ছাড়া, পরবর্তীতে নিহতদের পরিবার আরও ৩ লাখ টাকা করে অনুদান পাবেন। এদিকে, লামার তালুক গ্রামে আব্দুল করিম ও খালিদ উদ্দিনের লাশবাহী এম্বুলেন্স বাড়িতে পৌঁছে দুপুর ২টার দিকে। বাড়িতে পৌঁছালে সেখানে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। হাউমাউ করে কাঁদছিলেন স্ত্রী-সন্তানসহ পরিবারের লোকজন। প্রিয়জনকে শেষবারের মতো দেখে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়স্বজনসহ পাড়া প্রতিবেশির লোকজন। আধা ঘণ্টার মতো বাড়িতে রেখে তারপর নিয়ে আসা হয় স্থানীয় আকুনি মাদ্রাসায়। সেখানে এলাকার লোকজন শেষবারের মতো দেখেন প্রবাসী এই দুই রেমিট্যান্স যোদ্ধাকে। এরপর বাদ আছর একইসঙ্গে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরবর্তী লামার তালুক গ্রামের কবরস্থানে পাশাপাশি শায়িত করা হয় আব্দুল করিম ও খালিদ উদ্দিনকে।
গত ৭ই সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে ‘আল-খুরমা’ এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চার বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে দু’জন হলেনÑ কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ।
স্টাফ রিপোর্টার: প্রবাস মানে শুধু টাকা নয়। প্রবাস মানে এক বুক স্বপ্ন। মায়ের অপেক্ষা। বাবার ভরসা। স্ত্রীর অপেক্ষা আর সন্তানের
স্টাফ রিপোর্টার: যে বিদ্যালয় থেকে শৈশবে শিক্ষাজীবনের পথচলা শুরু হয়েছিল এবং ১৯৮৩ সালে অর্জিত হয়েছিল ট্যালেন্টপুল বৃত্তি, দীর্ঘ চার দশক
স্টাফ রিপোর্টার: তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ ছাড়া দেশে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে
রমজানে নিত্যপণ্যের যোগান স্বাভাবিক ও দাম যৌক্তিক রাখতে সরকার প্রস্তুত স্টাফ রিপোর্টার: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয়
জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে