admin

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৬

কানাইঘাটে সুরমা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে মুফতি আবুল হাসান এমপি

কানাইঘাটে সুরমা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে মুফতি আবুল হাসান এমপি

কানাইঘাট প্রতিনিধি:

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান কানাইঘাটে সুরমা নদীর ভয়াবহ ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। গতকাল সোমবার বিকেল ৩টায় নৌকাযোগে তিনি পৌরসভার বায়মপুর, গৌরিপুর, লক্ষীপুর, ডালাইচর এবং সদর ইউনিয়নের গৌরিপুর, কুওরঘড়ি ও গোসাইনপুর গ্রামের নদীভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা এমপির কাছে নদীভাঙনের ভয়াবহ চিত্র তুলে ধরে জানান, সুরমা নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত বাড়ি-ঘর, ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হচ্ছে। অনেক পরিবার ইতোমধ্যে নিঃস্ব হয়ে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান।

এসময় মুফতি আবুল হাসান বলেন, “কানাইঘাট-জকিগঞ্জ অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে নদীভাঙন। বিষয়টি আমি জাতীয় সংসদে উত্থাপন করেছি এবং পানি সম্পদ মন্ত্রীর সাথেও আলোচনা করেছি।”

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে সুরমা-কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনরোধে ৫ কিলোমিটার এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। পর্যায়ক্রমে কানাইঘাটের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

পরিদর্শনের সময় সংসদ সদস্য পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত সুরমা ডাইকের কয়েকটি বেড়িবাঁধ ও কাঁচা রাস্তার কাজ পরিদর্শন করেন। পাশাপাশি পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের অগ্রগতিও ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, পানি উন্নয়ন বোর্ডের কানাইঘাটের এসও শওকত, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আমানুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ উপজেলা খেলাফত মজলিসের বিভিন্ন নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসিতে গভীর সঙ্কটে পড়বে দেশ: রেজাউল করিম জালালী

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসিতে গভীর সঙ্কটে পড়বে দেশ: রেজাউল করিম জালালী

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনিহা, জনগণ উদ্বিগ্ন শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল শনিবার শাখা

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য: এমপি এমরান চৌধুরী

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীরা নিরলসভাবে

কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় সিলেট