admin
প্রকাশিত: 6:14 AM, August 9, 2026
সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব খাতের মোট ২০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম ও একচ্ছত্র সিদ্ধান্তের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান অদুদ আলমের বিরুদ্ধে। পরিষদ সদস্যদের অন্ধকারে রেখে একক সিদ্ধান্তে এই তালিকা প্রস্তুত ও দাখিলের প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ ইউপি সদস্যরা।
ইউএনও বরাবরে দেওয়া অভিযোগে জানা যায়, কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের এডিপি বাবদ ১০ লাখ টাকা এবং রাজস্ব খাতের ১০ লাখ টাকাসহ সর্বমোট ২০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব তৈরি করা হয়। বিধি অনুযায়ী পরিষদ সদস্যদের নিয়ে সাধারণ সভা কিংবা উন্মুক্ত আলোচনার মাধ্যমে প্রকল্পের অগ্রাধিকার তালিকা নির্ধারণের নিয়ম থাকলেও চেয়ারম্যান অদুদ আলম তা সম্পূর্ণ উপেক্ষা করেছেন।
অভিযোগে ইউপি সদস্যরা দাবি করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে চেয়ারম্যান ইউনিয়নের বিভিন্ন গ্রামে তাঁর নিজস্ব মনোনীত ব্যক্তিদের নামে এসব প্রকল্পের বরাদ্দ দিয়েছেন। পরিষদকে অন্ধকারে রেখে উপজেলা কার্যালয়ে দাখিল করা এই প্রকল্প তালিকার বিষয়ে তারা অবগত ছিলেন না। নির্বাচিত জনপ্রতিনিধিদের অধিকার খর্ব করে চেয়ারম্যানের এমন একক সিদ্ধান্ত গ্রহণকে ‘স্বৈরাচারী আচরণ’ বলে আখ্যা দিয়েছেন তারা। এর ফলে এলাকার প্রকৃত উন্নয়ন ব্যাহত হওয়ার পাশাপাশি বরাদ্দের টাকা আত্মসাতের আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, অদুদ আলম আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পূর্বেও ক্ষমতা প্রয়োগ করে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের দমন-পীড়নসহ সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বর্তমানেও তিনি আগের মতোই রাজনৈতিক প্রভাব বিস্তার করে অনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
এমতাবস্থায় অনতিবিলম্বে এই বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট প্রকল্প তালিকা বাতিল করে সকল সদস্যের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে নতুন তালিকা চূড়ান্ত করতে ইউএনও’র হস্তক্ষেপ কামনা করা হয়েছে। দাখিলকৃত অভিযোগে কালারুকা ইউনিয়নের একাধিক ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনের ৬ জন সদস্য সিল ও স্বাক্ষর প্রদান করেন। এ ঘটনায় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জানান, লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টির তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের
সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা
সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ
ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে
শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের