admin
প্রকাশিত: 2:24 PM, August 11, 2026
সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের এডিপি ও রাজস্ব খাতের প্রকল্পের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান অদুদ আলম।
এক বিবৃতিতে ইউপি চেয়ারম্যান অদুদ আলম জানান, কোনো একক সিদ্ধান্তে প্রকল্প তালিকা করা হয়নি। পরিষদ বিধি মোতাবেক গত ২০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কার্য বিবরণী ও রেজুলেশনে উপস্থিত মেম্বারবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর প্রদান করেন। কিন্তু একটি বিশেষ মহল ব্যক্তিগত ও রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে সংবাদমাধ্যমে অসত্য তথ্য সরবরাহ করে বিভ্রান্তি ছড়াচ্ছে।
চেয়ারম্যান অদুদ আলম আরও বলেন, “যেসব মেম্বাররা রেজুলেশনে স্বাক্ষর করার পর এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন এবং অপপ্রচার চালাচ্ছেন, মূলত তারাই সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। নিজেদের বিগত দিনের দলীয় অবস্থান ও বিতর্কিত ভূমিকা ঢাকতেই তারা এখন আমার বিরুদ্ধে কাল্পনিক ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।”
তিনি আরও স্পষ্ট করেন যে, পরিষদের উন্নয়ন কার্যক্রমে কোনো স্বৈরাচারী সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং নিয়ম মেনে মেম্বারদের উপস্থিতি ও সম্মতির মাধ্যমেই স্থানীয় উন্নয়নের স্বার্থে প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদে কান না দিতে তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের
সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা
সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ
ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে
শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের