admin

প্রকাশিত: 2:05 PM, May 7, 2026

কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : এমপি কামরুল

কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : এমপি কামরুল

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এমপি বলেছেন, সরকারের প্রধান লক্ষ্য কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা। তিনি কৃষকদের প্রতি আহŸান জানিয়ে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ধান সরবরাহের মাধ্যমে এ কর্মসূচিকে সফল করতে হবে। তিনি আরও বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং সেই তালিকার সময়সীমা বাড়ানোর জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে আরও ক্ষতিগ্রস্ত কৃষক এ সহায়তার আওতায় আসতে পারেন।

গতকাল বুধবার বিকালে জামালগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলার খাদ্য গুদাম সাচনা এলএসডি প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন খানের সভাপতিত্বে এবং সাচনা এলএসডি খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হান্নান কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মিনহাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, আহŸায়ক শফিকুর রহমান, যুগ্ম আহŸায়ক আব্দুল মালিক ও আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের আহŸায়ক মোজাম্মেল হক স্বপন, কৃষকদলের আহŸায়ক মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো. ওয়াহিদুর রহমান প্রমুখ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২ হাজার ৩৭৩ টন ধান, ১ হাজার ২ টন আতপ চাল এবং ৩ হাজার ৯৯২ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা (প্রতি মণ ১,৪৪০ টাকা), আতপ চাল ৪৮ টাকা (প্রতি মণ ১,৯২০ টাকা) এবং সিদ্ধ চাল ৪৯ টাকা (প্রতি মণ ১,৯৬০ টাকা)। এসব ধান ও চাল কৃষক ও মিলারদের কাছ থেকে সংগ্রহ করা হবে।


সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে