admin

প্রকাশিত: 9:23 AM, April 9, 2026

কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের

কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের

স্টাফ রিপোর্টার:

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করেছেন ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান জ্যাপফা পিটিই-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসা। গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ বর্তমানে একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন নীতিগত সহায়তা ও সংস্কার কার্যক্রমের ফলে দেশে বিনিয়োগ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের উন্মুক্ত ও সহায়ক পরিবেশের কথা তুলে ধরে কৃষি ও পোল্ট্রি খাতে অধিক বিনিয়োগের আহ্বান জানান।

এসময় তিনি বলেন, এ ধরনের বিনিয়োগ বাংলাদেশের কৃষি ও পোল্ট্রি খাতকে আরও শক্তিশালী করবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বৈদেশিক বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করছে।

বৈঠকে জ্যাপফার এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসা বাংলাদেশে কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার, সম্ভাবনাময় কৃষি খাত এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার বহুজাতিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠান জ্যাপফা ২০২০ সাল থেকে এদেশে বিনিয়োগ করে আসছে এবং ইতোমধ্যে পোল্ট্রি ফিড খাতে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশে জ্যাপফার এই বিনিয়োগ কার্যক্রম বে গ্রুপ এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থেকে বর্তমানে জ্যাপফার বার্ষিক টার্নওভার প্রায় ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত খরংঃুড়ধিঃর, বে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জিয়াউর রহমান, ডিরেক্টর আসিফুর রহমান উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক একরাম স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)

সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ

সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ

পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা: ইমদাদ চৌধুরী “ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে টুকেরগাঁওয়ে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

নুরুল আমিন, মামুন ও ইয়ামিনকে ঘিরে প্রশ্ন ‘খুঁটির জোর’ কোথায়? সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

জুয়া, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে তোলপাড় দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ