admin
প্রকাশিত: 4:13 PM, September 27, 2026
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এ অঞ্চলের বাতিঘর। এই সাহিত্য সংসদ আমাদেরকে আলোর সন্ধান দিয়েছে। সিলেটে সাহিত্য সংস্কৃতির কর্মীদের আশ্রয়স্থল ছিলেন মুহম্মদ নূরুল হক এবং কে›ন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ। আমাদের প্রজন্ম আলোকিত হয়েছে সাহিত্য সংসদের দ্বারা, পরবর্তী প্রজন্মও যাতে আলোকিত হয় আমাদেরকে সেই প্রচেষ্টা চালাতে হবে।
উপমহাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মাসউদ খান আরো বলেন, পবিত্র কোরআনের প্রথম কথাই হচ্ছে ইকরা, অর্থাৎ পড়। জ্ঞানচর্চা ধর্মীয়ভাবে অত্যন্ত মর্যাদার বিষয়। মহৎ কর্মের মৃত্যু নেই, তেমনি জ্ঞানেরও বিনাশ নেই। আমাদেরকে সৎকর্ম ও জনকল্যাণমুলক কাজ করতে হবে। সৎ কর্ম করার জন্যে পবিত্র কোরআনে বার বার তাগিদ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, সাহিত্য সংসদের সাথে ‘মুসলিম’ শব্দটি সংযুক্ত হয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে। সংসদের সেই ঐতিহাসিক দায়িত্ব পালন এখনো শেষ হয়নি। তাই সংসদকে সৃষ্টিশীল ও প্রাণবন্ত রাখার জন্যে আমাদেরকে কাজ করতে হবে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে শুরু হয় স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা। পরে সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি ২০২৫-২৬ এর আহবায়ক অধ্যাপক এম. আতাউর রহমান পীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার প্রভাষক কামরুল আলম।
কেমুসাসের পাঠাগার সম্পাদক নাজমুল আনসারী এর উপস্থাপনায় আলোচনায় অংশ নেন কেমসাসের সহ-সভাপতি আফতাব চৌধুরী, সহ-সভাপতি রুহুল ফারুক, সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাবেক সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুকিত অপি, আল ইসলাম সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য কামাল তৈয়ব, বিশ্ব বাংলা সম্পাদক মুহিত চৌধুরী, কবি বাছিত ইবনে হাবীব, কেমুসাসের সহ-লাইব্রেরি সম্পাদক ইশরাক জাহান জেলি, ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার, কবি শামসীর হারুনুর রশিদ প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী জহুর মুনিম।
স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অমিত মামুন, দ্বিতীয় স্থান অর্জন করেন আদিল আনোয়া এবং তৃতীয় স্থান অর্জন করেন মোঃ আল ওয়ালিদ। এছাড়া বিশেষ পুরস্কার অর্জন করেন কানিজ আমেনা ও আমির হোসেন সোহাগ।
সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের সাথে সিলেট কয়লা আমদানিকারক
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার উপজেলার মানিকপুর
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এ অঞ্চলের বাতিঘর। এই সাহিত্য সংসদ
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল সিলেট মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর টিলাগড় এলাকায় আয়োজিত এই
স্টাফ রিপোর্টার: সিলেট চেম্বার অব কমার্সের আসন্ন নির্বাচন বাতিল করা হয়েছে। একইসঙ্গে চেম্বারে বসানো হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধিদের তরফ থেকে প্রশাসকও।
নভেম্বর থেকে সদরে ১০ প্রধান সড়কের সংস্কারকাজ শুরু স্টাফ রিপোর্টার: জনগণের প্রত্যাশা পূরণ এবং যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নই এখন সরকারের
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত