admin
প্রকাশিত: 10:30 AM, September 15, 2026
নোমান আহমেদ:
সিলেটের কোম্পানীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে টুকেরগাঁও আদর্শ ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন এবং উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াকুব আলী।
টুকেরগাঁও আদর্শ ক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী ও পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কাজ থেকে দূরে সরিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনা এবং তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ফুটবলার খুঁজে তুলে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। টুর্নামেন্টে কোম্পানীগঞ্জ উপজেলার মোট ১৬টি দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে।
দিনের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কালাইরাগ সূর্যোদয় ক্লাব ও আয়োজক টুকেরগাঁও আদর্শ ক্লাব। নির্ধারিত সময় শেষে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। খেলাটি ধারাভাষ্যে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ রাসেল আহমেদ ও ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল জালাল।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল
প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা
নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার