admin
প্রকাশিত: 2:31 PM, October 19, 2026
নোমান আহমেদ:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় যোগদানের লক্ষ্যে গতকাল রবিবার এক বিশাল বাইক শোডাউন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় যোগ দিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হাজী উসমান আলী তাঁর অসংখ্য নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এই বাইক বহর সহকারে রওনা হন।
হাজী উসমান আলী ৩নং তেলিখাল ইউনিয়নের চাটিবহর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ৩নং তেলিখাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পূর্বেও দু’বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেছিলেন।
শোডাউন চলাকালে শত শত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীদের সর্বাত্মক অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এ সময় গাড়ির সানরুফ থেকে হাত নেড়ে হাজী উসমান আলী উপস্থিত সাধারণ জনগণ ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন এবং দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প