admin
প্রকাশিত: 12:27 PM, January 31, 2026
স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মরণে দুস্থ ও অসহায়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ। গতকাল শুক্রবার সিলেট নগরীর ৩৭নং ওয়ার্ডের আখালিয়া নয়াবাজারে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, স্বাস্থ্যসেবা বাংলাদেশের মানুষের জন্য প্রাথমিক ভাবনা রয়েছে বিএনপির।
আমরা ক্ষমতায় গিয়ে যদি প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দিতে পারি, তাহলে প্রতিমাসে প্রত্যেক পরিবারের পাঁচ থেকে দশ হাজার টাকা সাশ্রয় হবে। রোগীর পকেটের খরচ বাংলাদেশে অনেক বেশি। কারণ সেভাবে দিতে পারি না। বিনামূল্যে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে তাদের জীবন যাত্রার মান বেড়ে যাবে। বেঁচে যাওয়া টাকায় পরিবারের খাবার মান বাড়বে, তারা অন্যান্য কাজগুলো করতে পারবে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ডা. মির্জা মোহাম্মদ মুরছালিনের পরিচালনায় বক্তব্য রাখেন নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোস্তফা তৌফিক আহমেদ, মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রিয়াদ আহমদ চৌধুরী, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. শুয়াইব আহমদ (শোয়েব)। চিকিৎসা সেবা প্রধান করেন ডা. আদিল মাহমুদ. ডা. শ্যাম দত্ত, ডা. মির্জা লুৎফুল বারী. ডা. আবুল কালাম আজাদ, ডা. জুয়েল, ডা. তন্ময়, ডা ফাহমী, ডা. তানিয়া, ডা. কামরুজ্জামান, ডা. তৌকির। স্থানীয় বিএনপি নেতা চান মিয়া বাচ্চু ও দিলোয়ার হোসেন জয়।-বিজ্ঞপ্তি
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, মহানবী হযরত
৬২ কিলোমিটারের মধ্যে প্রায় ৪০ কিলোমিটারই বেহাল, বড় বড় গর্তে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে দিন দিন বাড়ছে
সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের ত্রৈমাসিক সাধারণ সভা ও কস্টিউম ব্যাগ বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার বিকাল ৪ টায় নগরীর একটি
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠছেন বাঘা ইউনিয়নবাসী। বালু খেকো চক্রের অপতৎপরতা বন্ধের দাবিতে
নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ মিছিল
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি প্রথমে পুরোনো কারাগার এবং