admin

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

খন্দকার মুক্তাদিরের পরিকল্পনার জয়জয়কার

খন্দকার মুক্তাদিরের পরিকল্পনার জয়জয়কার

মো. নুরুল ইসলাম:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক নগরী সিলেট-১ আসনে বইছে নির্বাচনী হাওয়া। সিলেট মহানগর ও সদর নিয়ে গঠিত এই আসনে নির্বাচনের মাঠে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দল থেকে মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নির্বাচনী ইশতেহার নেওয়া সুদূরপ্রসারী পরিকল্পনাগুলো তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষের মাঝেও ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছে তাঁর সিলেটের উন্নয়নে গৃহিত পরিকল্পনা গুলো।

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর পবিত্র স্মৃতিধন্য সিলেট-১ (মহানগর ও সদর) আসন দেশের রাজনীতিতে একটি ব্যতিক্রমী গুরুত্ব বহন করে। ‘৩৬০ আউলিয়ার ভূমি’ হিসেবে পরিচিত এই জনপদকে অনেকেই শুধু একটি সংসদীয় আসন হিসেবে দেখেন না বরং এটিকে রাজনৈতিক প্রভাব বিস্তারের সূচক হিসেবেও বিবেচনা করা হয়। রাজনীতির অন্দরমহলে প্রচলিত রয়েছে এই আসনে জয়ী হওয়া মানেই জাতীয় পর্যায়ের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করা। সে কারণেই প্রতিবার নির্বাচনের আগেই সিলেট-১ ঘিরে আলাদা মাত্রার উত্তেজনা তৈরি হয়।

খন্দকার মুক্তাদির সিলেটের রাজনীতিতে পরিচিত ও আলোচিত নাম। তিনি সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিকের সন্তান। খন্দকার আব্দুল মালিক ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় মুক্তাদির নিজেও গত দুই দশকের বেশি সময় ধরে মহানগর ও সদর উপজেলা এলাকায় সক্রিয় রাজনৈতিক ভূমিকা রেখে চলেছেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এক ঘন্টায় প্রায় এক লাখ ২৪ হাজার ভোট অর্জন করেন। সে নির্বাচনে পরাজিত হলেও মাঠের রাজনীতি থেকে সরে দাঁড়াননি। বরং গত আট বছরে নিয়মিত নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করে তুলেছেন।

গত ৪ ফেব্রুয়ারি সিলেটের সার্বিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন খাতের দেশের ও প্রবাসের বিশিষ্ট বিশেষজ্ঞ, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে ‘আকাঙ্খার সিলেট’ নামে একটি উচ্চপর্যায়ের উন্নয়ন পরামর্শক কমিটি গঠন করে সিলেট অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, যোগাযোগ ও পরিবহন, পর্যটন, ব্যবসা-বাণিজ্যসহ সকল গুরুত্বপূর্ণ খাতের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন অগ্রাধিকার চিহ্নিত করে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার প্রদান করেন।

বিএনপির স্থানীয় নেতারা বলছেন, এবারের নির্বাচনে তাদের কৌশল নির্ধারিত ভোটারদের কাছে সরাসরি পৌঁছানো। সেই পরিকল্পনা অনুযায়ী নগরের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার গ্রামগুলোতে উঠান বৈঠক, পথসভা এবং ছোট পরিসরের সভা করছেন খন্দকার মুক্তাদির। বড় মঞ্চনির্ভর প্রচারের পরিবর্তে ব্যক্তি পর্যায়ের যোগাযোগকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, এসব কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি ক্রমেই বাড়ছে। অনেক ক্ষেত্রে ছোট সভাই বড় জমায়েতের রূপ নিচ্ছে। প্রচার মিছিল ও গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ চোখে পড়ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট-১ আসনে বিএনপির শক্ত অবস্থানের পেছনে বড় ভূমিকা রাখছে দলীয় ঐক্য। জেলা বিএনপি, মহানগর বিএনপি ও সদর উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো একই কৌশলে মাঠে কাজ করছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ধানের শীষের পক্ষে সমন্বিত প্রচারণা পরিচালিত হচ্ছে। সবমিলিয়ে এখন খন্দকার মুক্তাদিরের ইশতেহারের ঘোষিত পরিকল্পনার জয়জয়কার সমগ্র সিলেটজুড়ে।


সর্বশেষ সংবাদ

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক

সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা ২০২৬-২৭ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা