admin
প্রকাশিত: 1:59 PM, January 21, 2026
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি এবং খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াছ আলীর মেম্বারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের সাহেবের বাজার তার নিজ বাড়িতে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো.ইলিয়াছ আলী মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে থাকবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেত্রী। তাঁর অন্যায়ের সাথে আপস না করার দৃঢ়তা সকলের জন্যই অত্যন্ত অনুপ্রেরণার বিষয়, অসীম ধৈর্য্যশীলতা, অনুসরণীয় প্রজ্ঞা ও দায়িত্বপরায়ণ নেতৃত্বের গুণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।
বশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান উদ্দিন, সিলেট জেলা বিএনপির প্রশিক্ষক বিষয়ক সম্পাদক জাহেদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রইস উদ্দিন, যুবদল নেতা মো. মঈন উদ্দিন মেম্বার, বিএনপি নেতা সাইদুর রহমান, মো. কসির আহমদ, মোহাম্মদ সাইদুর রহমান সাঈদ, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল। দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা লায়েক আহমদ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও
সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা বেছে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি,
স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০ লাখ
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক