admin
প্রকাশিত: 12:00 PM, November 24, 2025
আমরা দুর্নীতি চাই কি-না এমন বিষয়ে গণভোট হলে শতভাগ ভোট পড়বে ‘না’ এর পক্ষে, তারপরও দুর্নীতি কেন হচ্ছে এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
সোমবার (২৪ নভেম্বর) হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৯২তম গণশুনানিতে তিনি এ মন্তব্য করেন।
সেবাগ্রহীতাদের হয়রানি কমানো, সরকারি সেবার মান উন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই গণশুনানির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, যদি এখানে গণভোট হয় আমরা দুর্নীতি চাই কি না—তাহলে শতভাগ ভোট পড়বে ‘চাই না’ এর পক্ষে। কিন্তু তারপরও দুর্নীতি হচ্ছে কেন? আমাদের ‘চাই না’ আর বাস্তবে যা হচ্ছে, তার মাঝের ফাঁক পূরণ করতেই এই গণশুনানি। এটি এক ধরনের জাগরণী অনুষ্ঠান।
বিশেষ অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, সেবাগ্রহীতারা তাদের প্রাপ্য সেবা পাবেন এটি তাদের অধিকার। সেবাদাতারা সেবা দিতে আইনগতভাবে বাধ্য। কিন্তু ব্যত্যয় ঘটলেই সাধারণ মানুষ নিপীড়নের শিকার হন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। গণশুনানির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
দিনব্যাপী আয়োজনে হবিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা সেবা বঞ্চিত ও হয়রানির শিকার মানুষ তাদের অভিযোগ সরকারি দপ্তরের প্রধানদের সামনে উপস্থাপন করেন।
দুদক জানায়, গণশুনানিতে মোট ৮১টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। ৩টি অভিযোগ অনুসন্ধানে নেওয়া হয়েছে। ৬০টি অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি। বাকি অভিযোগগুলো প্রতিবেদন দাখিল সাপেক্ষে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে দুদক।
গণশুনানিকে কেন্দ্র করে জেলায় সপ্তাহজুড়ে মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, অভিযোগ বাক্স স্থাপনসহ ব্যাপক প্রচারণা চালায় দুদক। এতে সাধারণ মানুষের মধ্যে উল্লেখযোগ্য সাড়া দেখা যায়।
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো