admin

প্রকাশিত: 3:39 PM, April 3, 2026

গুম হওয়া ছাত্রনেতা দিনারের সন্ধানে সিলেটে পরিবারের দোয়া মাহফিল আজ

গুম হওয়া ছাত্রনেতা দিনারের সন্ধানে সিলেটে পরিবারের দোয়া মাহফিল আজ

স্টাফ রিপোর্টার:

কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ দিনার গুম হওয়ার দীর্ঘ ১৪ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালের ৩ এপ্রিল রাজধানী ঢাকা থেকে তিনি নিখোঁজ হন। দিনারের সন্ধান কামনায় আজ শুক্রবার (৩ এপ্রিল) সিলেটে তাঁর পরিবারের পক্ষ থেকে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না এক বিবৃতিতে জানান, নিখোঁজ ইফতেখার আহমদ দিনারের ফিরে আসা এবং তাঁর সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আজ ৩ এপ্রিল শুক্রবার বাদ আছর (বিকেল ৫টায়) শাহজালাল উপশহরের ডি-ব্লকের ৩১ নম্বর রোডের ৬ নম্বর বাসায় এই কর্মসূচি পালন করা হবে।

দোয়া মাহফিলে দিনারের শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী এবং এলাকার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ৩ এপ্রিল দিবাগত রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ইফতেখার আহমেদ দিনার ও ছাত্রদল নেতা জুনেদ আহমদকে তুলে নেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে। এরপর থেকে তাঁদের আর কোনো সন্ধান মেলেনি।

সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও