admin
প্রকাশিত: 5:37 AM, October 14, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের চারটি গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আটক করা গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও বিজিবি সদস্যদের ওপর হামলার অভিযোগে ৪-৫ জনকে আটক করা হয়। তবে পরবর্তীতে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিনিময়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেছেন সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্প কমান্ডার।
গত রাত আনুমানিক ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকার ভিতরগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। দমদমা বিজিবি ক্যাম্পের কমান্ডার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে চোরাচালানের চারটি গরু উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি সদস্যদের গরু আটকের খবর ছড়িয়ে পড়লে বাগাইয়া গ্রামের চিহ্নিত গরু চোরাকারবারি হিসেবে অভিযুক্ত সায়বুর, হবিবুর ও করিমসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল একজোট হয়। এ সময় তারা বিজিবির টহল দলের ওপর হামলার চেষ্টা করে এবং বিজিবির কাছ থেকে আটক করা চোরাচালানের গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ৪-৫ জনকে আটক করতে সক্ষম হন। আটক ব্যক্তিদের মধ্যে বাগাইয়া গ্রামের আব্দুল করিমের ছেলে সায়বুর ও হবিবুর এবং ভিতরগুল গ্রামের মৃত আরফান আলীর ছেলে করিম রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।তবে এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে পরবর্তীতে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে গরু উদ্ধারের পরও আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।এ ব্যাপারে বিছনাকান্দি সীমান্ত এলাকার দমদমা বিজিবি ক্যাম্পের কমান্ডার জাহাঙ্গীর আলম আটকের বিষয়টি স্বীকার করে বলেন, আটক আসামিদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করেন তিনি।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ