admin

প্রকাশিত: 8:45 AM, July 4, 2026

গোয়াইনঘাটে নতুন ওসি, সেবার প্রতিশ্রুতি ওমর ফারুকের

গোয়াইনঘাটে নতুন ওসি, সেবার প্রতিশ্রুতি ওমর ফারুকের

অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার প্রত্যয়!

এ কে আজাদ গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা ওমর ফারুক। শুক্রবার (৩ জুলাই) রাত ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে ওমর ফারুক বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ বিভাগের নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তাকে গোয়াইনঘাট থানায় পদায়ন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার থানায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন ওমর ফারুক। দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি তিনবার সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়ে সম্মাননা লাভ করেন।

দায়িত্ব গ্রহণের পর ওসি ওমর ফারুক বলেন, গোয়াইনঘাটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জন্য দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, আইন সবার জন্য সমান। কোনো ধরনের অপরাধ কিংবা অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, মাদক, চোরাচালান, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। এ কাজে জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, নতুন ওসির নেতৃত্বে গোয়াইনঘাট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে এবং জনগণ আরও কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা পাবে।

উল্লেখ্য, পুলিশ প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন থানায় কর্মকর্তাদের পদায়ন ও বদলি করা হয়ে থাকে। এর মাধ্যমে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও