admin
প্রকাশিত: 10:25 AM, September 15, 2026
রুবেল আহমদ:
সিলেটের গোয়াইনঘাটে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ হতে শ্রমিক ও তাঁদের পরিবারের মাঝে চিকিৎসা ও শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার মোট ৩৬ জন অসুস্থ ও অসচ্ছল শ্রমিকের হাতে সহায়তার চেক হস্তান্তর করা হয়। এতে সর্বনিম্ন ৬০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত মোট ২৮ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুদান পাওয়া অধিকাংশ ব্যক্তিই জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। এই অর্থ তাঁদের চিকিৎসা ও পরিবারের সহায়তায় বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো: মাহবুব আলম বলেন, “শ্রমিক কল্যাণ ও অসচ্ছল মানুষদের পাশে দাঁড়াতে বর্তমান সরকার ও আমাদের দল সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ ও অসহায় শ্রমিক পরিবারের কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুব আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি মঞ্জুর আহমেদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রব, গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক (কারানির্যাত) এম, রুবেল আহমদ। এছাড়াও ইউপি সদস্য আব্দুর রহমান, মঈনুদ্দিন মনু, রুকন আহমেদ ও জুবের সুহেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এলাকায় এ ধরনের জটিল বা বিশেষ রোগে আক্রান্ত কোনো অসহায় রোগী থাকলে, তাঁরা যেন প্রয়োজনীয় কাগজপত্র ও উপযুক্ত প্রমাণাদিসহ সরাসরি ইউএনও কার্যালয়ে যোগাযোগ করেন। যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তীতে তাঁদেরকেও সরকারি সহায়তার আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম