admin
প্রকাশিত: 6:48 AM, September 12, 2026
‘ঐক্য, ঐতিহ্য ও উন্নতি’—এই প্রত্যয়কে সামনে রেখে গোয়াইনঘাটের প্রবাসীদের সামাজিক সংগঠন ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সার্বিক সহযোগিতা এবং ওমান শাখার উদ্যোগে দুর্ঘটনাকবলিত ও আহত প্রবাস ফেরত সদস্যদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার তোয়াকুলস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ওমান প্রবাসী মো. ইদ্রিছ আলীর সভাপতিত্বে এবং ছাত্রনেতা রিয়াজ উদ্দিন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় আব্দুল্লাহ আল মামুনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান এম এ রহীম। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন, প্রবাসীরা বিদেশে কঠিন পরিশ্রম করে অর্জিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করছেন। উপজেলায় দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে একটি টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ প্রবাসীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো অনুরোধ জানাচ্ছি।
সংগঠনের দেশীয় সমন্বয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং মানবাধিকার কর্মী আশরাফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীরা আমাদের দেশের গর্বিত সূর্যসন্তান ও জাতীয় সম্পদ। গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই প্রবাসীদের পাশাপাশি এলাকার যেকোনো অসহায় ও বিপন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে ওমানে প্রবাসে কাজ করার সময় বিভিন্ন দুর্ঘটনায় আহত হওয়া ৪ জন প্রবাস ফেরত সদস্য—আব্দুল মালিক, সিরাজ উদ্দিন, আব্দুল্লাহ আল আজাদ ও আশ্রব আলীর প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।
অনুদান গ্রহণ শেষে আহত প্রবাসীরা এবং তাঁদের পরিবার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও ওমান শাখার নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ওমান শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ওমান প্রবাসী হেলাল উদ্দিন, সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন, জসিম উদ্দিন, সাংবাদিক হেলাল আহমদ বাদশা সহ স্থানীয় সুধীজন।
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো