admin

প্রকাশিত: 6:48 AM, May 21, 2026

গোলাপগঞ্জের আমুড়ায় উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জের আমুড়ায় উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী
নিজ নির্বাচনি এলাকায় উন্নয়নকাজের উদ্বোধন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। গতকাল বুধবার বিকালে তিনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া লম্বাব্রিজের কাছ থেকে ঘাগুয়া সিএনজি স্টেশন পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
এসময় এমপি এমরান আহমদ চৌধুরী বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নকাজের জন্য আমাকে বলতে হবে না। আমার প্রাণের এই দুই উপজেলার প্রায় সব সমস্যা সম্পর্কে আমি অবগত। ইনশা আল্লাহ, রাস্তাঘাটের উন্নয়নসহ সব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। এতে আপনাদের সকলের সহযোগিতা চাই।
রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধনকালে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি রুহেলা আহমদ, আমিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, সহসভাপতি নুরুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল গফার কুটি, যুগ্ম-সম্পাদক মনসুর আহমদ শিপন, সাংগঠনিক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদীন, কয়ছর আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক লুৎফর রহমান ও উপজেলা যুবদল নেতা আশরাফুল হক আলতা উপস্থিত ছিলেন।
এর আগে গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দলীয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন- সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় শৃঙ্খলা মেনে জনসাধারণের জন্য কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আমাদের অভিভাবক দলনেতা মাননীয় প্রধানমন্ত্রী খুব কঠোর।
বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি ও সাংগঠনিক সম্পাদক আল-নবী চৌধুরী শিপনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল,  যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফেরদৌস আলম, উপজেলা বিএনপির দফতর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, সাবেক চেয়ারম্যান রুয়েল আহমদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক মনসুর আহমদ শিপন, বিশিষ্ট মুরুব্বি সৈয়দ নুরুল আম্বিয়া, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট লুতফুর রহমান, পৌর যুবদল নেতা রাজু আহমদ, শ্রমিক দল নেতা বেলাল আহমদ, জেলা শ্রমিকদল নেতা সাহেল আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশফাক আহমদ, যুবদল সুহেল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লাকেস আহমদ প্রমুখ।
এদিকে, আমুড়া লম্বাব্রিজ থেকে ঘাগুয়া পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন হওয়ায় স্থানীয়রা বর্তমান সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা তাঁর জন্য দুআ করে বলেন- স্বাধীনতার পর থেকেই এই রাস্তা দিয়ে আমাদের কাদাপানি মাড়িয়ে চরম ভোগান্তিতে চলাচল করতে হচ্ছে। তবে এবার আমাদের সব কষ্ট লাঘব হবে।
জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত এই এলাকায় এখনো অনেক রাস্তা কাঁচা। বুধবার দিনভর সেগুলোসহ বিভিন্ন সমস্যাগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। এসময় তিনি এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন স্থানীয়দের।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা