admin

প্রকাশিত: 4:43 PM, April 9, 2026

গোলাপগঞ্জে এলপিজি গ্যাস প্লান থেকে সরকারি মূল্যে সিলিন্ডার না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন

গোলাপগঞ্জে এলপিজি গ্যাস প্লান থেকে সরকারি মূল্যে সিলিন্ডার না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন

সিলেটের গোলাপগঞ্জের এলপিজি গ্যাস প্লান থাকা সত্ত্বেও গোলাপগঞ্জের মানুষ সরকারি মূল্যে গ্যাস সিলিন্ডার না পাওয়ার প্রতিবাদে ও পুনরায় তা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০টায় গোলাপগঞ্জের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন বক্তারা বলেন, আমাদের এলাকা থেকে প্রতিদিন কোটি কোটি টাকার গ্যাস উত্তোলন হচ্ছে কিন্তু আমরা অনেকেই গ্যাস সংযোগ পাওয়া থেকেও বঞ্চিত রয়েছি। বিগত দিন আমরা কার্ডের মাধ্যমে গোলাপগঞ্জ এলপিজি গ্যাস প্লান্ট থেকে সরকারি মূল্যে ৬৫০ টাকা করে গ্যাসের সিলিন্ডার পেতাম। এখন এলপিজি গ্যাস প্লান্টে আমাদের সিলিন্ডার দেওয়া বন্ধ রয়েছে।

বক্তারা আরো বলেন, এই গ্যাস প্লান্ট থেকে প্রতিদিন বেশ কয়েকটি গাড়িতে করে সিলিন্ডার যায়, কিন্তু গোলাপগঞ্জের মানুষ তা পায়না। কোন অজানা ডিলারের কাছে এগুলো যায় তাও কারো অবগত নয়। স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে এই সিলিন্ডারগুলো বিক্রি করা হলে এলাকাবাসী উপকৃত হতো। এজন্য স্থানীয়ভাবে ডিলার নিয়োগ করার আহবানও জানান বক্তারা। তারা আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্যাগুলো গুলো সমাধান ও এলপিজি প্লান্ট থেকের আগের মত সূলভ মূল্যে সিলিন্ডার দেওয়া না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারিও প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সালমান আহমদ, সাবিনা বেগম, রুনা বেগম, স্বপন আহমদ, হৃদয় আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও