admin
প্রকাশিত: 8:39 AM, September 23, 2026
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পাভেল আহমদকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। গত সোমবার বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কিশোরী গোলাপগঞ্জ আমুড়া এলাকার বাসিন্দা। পাভেল আহমদের সঙ্গে তার আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩শে মে বিকালে আমুড়া বাঙালিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পাভেল আহমদ ও তার সহযোগী আবদুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পরে তাকে রানাপিং বাজারসংলগ্ন একটি খালি বাড়িতে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। ২৪শে মে ও ২৮শে মে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীটিকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরে বিয়ে করবে না জানিয়ে পাভেল কিশোরীকে সিএনজিতে করে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। বাড়িতে ফিরে কিশোরী পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। পরে তার মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন।
মামলার পর আসামিকে আইনের আওতায় আনতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি পাভেল আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি আমুড়া এলাকার আবদুর রহমানের ছেলে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ (জরিমানা)
প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ বিচরণ,
স্টাফ রিপোর্টার: সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সিলেট নগর পুলিশ। রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনায় শুধুমাত্র বাবুলেই বন্দি ছিল কার্যক্রম। বাবুল একেক সময়
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পাভেল আহমদকে গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে
শাবি প্রতিনিধি: আন্তর্জাতিক একাডেমিক সংযোগ ও গবেষণার সুযোগ বাড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কাজ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের